• জাতীয়

    ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি

      প্রতিনিধি 14 April 2026 , 12:14:09 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অপশক্তি আবহমান বাংলা গানকে তার সমৃদ্ধ উত্তরাধিকার থেকে শিকড় বিচ্ছিন্ন করতে চায় মন্তব্য করে ছায়ানট সভাপতি সারওয়ার আলী বলেন, ভয় দেখিয়ে গান থামানো যাবে না।

    মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানী রমনার বটমূলে ‘বর্ষবরণ-১৪৩৩’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

    ছায়ানট সভাপতি বলেন, যে সঙ্গীত বাঙালির আনন্দ, বেদনা, মিলন ও বিরহ সংকটের সঙ্গী; যে সঙ্গীত মুক্তিযুদ্ধ থেকে সকল অধিকার অর্জনে আমাদের অবলম্বন; যে সঙ্গীত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে; কোনো অপশক্তি শান্তিপ্রিয় মানুষকে এই সংগীত থেকে ভয় দেখিয়ে নিরস্ত্র করতে চায়। আবহমান বাংলা গানের সংস্কৃতির যে বৈচিত্র্য তা থেকে শেকড় বিচ্ছিন্ন করতে চায়। ভয় দেখিয়ে গান থামানো যাবে না।

    বিজ্ঞাপন

    বিগত বছরের কিছু অপ্রীতিকর ও দুঃসহ স্মৃতির কথা স্মরণ করেন তিনি বলেন, গত বছরও রমনার বটমূলে শান্তিপূর্ণভাবে নববর্ষ পালিত হয়েছিল এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানও হয়েছে সুশৃঙ্খলভাবে। কিন্তু তার পরবর্তী সময়ে ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং উদীচীসহ বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনাগুলো আমাদের স্মরণে জেগে ওঠায় ২০০১ সালে এই রমনার বটমূলে ভয়াবহ অঘটন।

    বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট টেনে সারওয়ার আলী বলেন, বর্তমানে মার্কিন-ইসরায়েলি নিগ্রহের কারণে পারস্য সভ্যতা আজ সংকটের মুখে, যা বিশ্ববাসীকে আতঙ্কিত করে তুলেছে। এই প্রতিকূল সময়ে নতুন বছরের সকালে কামনা করি বিশ্বশান্তি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:14 PM ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি 12:06 PM যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে হরমুজ পাড়ি দিল চীনের জাহাজ 11:55 AM কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ 11:27 AM শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা 6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও