• খেলা

    জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর

      প্রতিনিধি 25 June 2026 , 12:38:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে ইংল্যান্ড সফরে দলের অন্য ক্রিকেটারদের থেকে আলাদা ড্রেসিংরুম ব্যবহার করতে হবে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সুরক্ষা (সেফগার্ডিং) নীতিমালার কারণে ১৬ বছরের কম বয়সী ক্রিকেটারদের জন্য থাকে এই বিশেষ ব্যবস্থা।

    মাত্র ১৫ বছর বয়সী সূর্যবংশী অবশ্য ম্যাচ চলাকালীন ভারতীয় দলের মূল ড্রেসিংরুমে থাকতে পারবেন। দলীয় আলোচনা ও টিম মিটিংয়েও অংশ নিতে পারবেন তিনি। তবে পোশাক বদলানোর সময় তাকে আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে।

    বিকল্প হিসেবে নির্দিষ্ট সময়ে একাই মূল ড্রেসিংরুমে পোশাক বদলাতে পারবেন তিনি। এরপর সিনিয়র ক্রিকেটাররা ড্রেসিংরুম ব্যবহার করার আগে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে। বুধবার এই তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

    এছাড়া ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দুটি টি-টোয়েন্টিতেও একই নিয়ম প্রযোজ্য হবে। বেলফাস্টের স্টরমন্টে সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দলকে তিনটি আলাদা কক্ষ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট নিয়মকানুন আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

    এ ধরনের নিয়ম অবশ্য নতুন নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ বছর পূর্ণ হওয়ার আগে আর্সেনালের হয়ে প্রথম দলে খেলার সময় ইথান এনওয়ানেরি ও ম্যাক্স ডাউম্যানকেও সতীর্থদের থেকে আলাদা পোশাক পরিবর্তনের কক্ষ ব্যবহার করতে হয়েছিল।

    বিজ্ঞাপন

    এক বিবৃতিতে ইসিবির একজন মুখপাত্র বলেছেন, ‘এটি আইসিসির অধীনে পরিচালিত একটি ইভেন্ট ও তাদের সেফগার্ডিং প্রক্রিয়া কার্যকর থাকবে। এ ছাড়া ইসিবির সেইফ হ্যান্ডস নীতিমালাও সব সময় প্রযোজ্য।’

    ভারতের লিয়াজোঁ অফিসারের সঙ্গে যোগাযোগ রেখে সূর্যবংশীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সমন্বয় করা হচ্ছে। সংশ্লিষ্ট ভেন্যুগুলোর সেফগার্ডিং কর্মকর্তারাও এ কাজে যুক্ত আছেন।

    সূর্যবংশীর প্রথম জাতীয় দলের সফরে তার বাবা-মাও সঙ্গে থাকবেন। সাধারণ নিয়মের বাইরে গিয়ে একই হোটেলে তাদের থাকার অনুমতি দেওয়া হয়েছে। বয়স কম হওয়ায় বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসিবি।

    এছাড়া আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, সূর্যবংশীর বাবা-মা পুরো সফরে তার সঙ্গে থাকবেন এবং তাদের সব খরচ বহন করবে বোর্ড।

    এর আগে অবশ্য বিভিন্ন পর্যায়ে সিনিয়র দলের ড্রেসিংরুমের অভিজ্ঞতা হয়েছে সূর্যবংশীর। রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেট, আইপিএলে রাজস্থান রয়্যালস এবং সম্প্রতি শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়েও ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন তিনি।

    আয়ারল্যান্ড বা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হলে ভারতের পুরুষ দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে মাঠে নামার রেকর্ড গড়বেন সূর্যবংশী। সে ক্ষেত্রে তিনি ভেঙে দেবেন শচীন টেন্ডুলকারের ১৬ বছর ২০৫ দিনে অভিষেকের রেকর্ড।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব