• আন্তর্জাতিক

    ৯ বার ভূমিকম্পে কাঁপল ইরান

      প্রতিনিধি 13 May 2026 , 5:16:29 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তেহরানের পূর্ব পারদিস এলাকায় রাতভর ধারাবাহিক নয়টি ছোট ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৩ মে) এ তথ্য জানায় ইরানের মেহের নিউজ এজেন্সি।

    মেহের-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাজধানী একটি বড় ধরনের ভূমিকম্পজনিত বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে বিশেষজ্ঞ ও বাসিন্দাদের মধ্যে।

    উদ্বেগ দেখা দিয়েছে যে, বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি অবস্থিত তেহরানের নিচে ও চারপাশে সঞ্চিত টেকটোনিক চাপ ভবিষ্যতে কোনো এক সময়ে আরও বড় একটি ভূমিকম্প ঘটাতে পারে।

    যদিও ওই এলাকায় ঘন ঘন কম্পন হয়, তবে পরপর কয়েকটি কম্পনের ঘটনা খুবই বিরল।

    বিজ্ঞাপন

    প্রতিবেদন অনুসারে, পূর্ব তেহরান প্রদেশে রাতভর রেকর্ড করা কম্পনগুলো ইরানের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল মোশা ফল্টের নিকটবর্তী একটি এলাকায় অনুভূত হয়।

    প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দীর্ঘ এই ফল্ট দেশটির অন্যতম প্রধান সক্রিয় ফল্টগুলোর মধ্যে একটি, যা রাজধানী তেহরান থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পগুলোর মধ্যে একটির মাত্রা ছিল ৪.৬। কিন্তু এই মৃদু ভূকম্পনে কোনো হতাহতের ঘটনা বা বস্তুগত ক্ষয়ক্ষতি ঘটেনি।

    ইরানি বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন যে, তেহরানের কাছে একটি বড় ভূমিকম্পের পরিণতি ভয়াবহ হতে পারে।

    ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০০৩ সালের বাম ভূমিকম্পের স্মৃতি এখনও স্পষ্ট, যার আঘাতে ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে