...
  • আন্তর্জাতিক

    গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করল থালাপতি বিজয়

      প্রতিনিধি 1 July 2026 , 5:09:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে রায় দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালাতের দ্বারস্থ হয়েছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার।

    সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তাদের বক্তব্য উপস্থাপন করে বলেছে যে, তামিলনাড়ুতে গুরু জবাইসংক্রান্ত যে আইন বিদ্যমান রয়েছে, হাইকোর্টের দেওয়া রায় সেই আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    বুধবার (০১ জুলাই) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের গত মে মাসে মাদ্রাজ হাইকোর্ট দুই উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নতির স্বার্থে ১৯৭৬ সালে জারি করা সরকারি আদেশ কার্যকর করে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে।

    তবে এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দারস্থ হয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে করা আবেদনে টিভিকে সরকার বলেছে, গরু জবাই করার ওপর সামগ্রিক নিষেধাজ্ঞা দিয়ে মাদ্রাজ হাইকোর্ট আইনের নির্ধারিত সীমা অতিক্রম করেছে। রাজ্য সরকারের দাবি, আদালতের নির্দেশনা প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    সুপ্রিম কোর্টে দায়ের করা স্পেশাল লিভ পিটিশনে রাজ্য সরকার বলেছে, হাইকোর্টের নির্দেশ ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’-এর পরিপন্থি। ওই আইনে বলা রয়েছে, ১০ বছরের বেশি বয়সি যেসব গরু কোনও কাজ করতে বা প্রজননে অক্ষম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে শুধু সেই সব গরু বা বাছুর জবাই করা যায়।

    এ ছাড়া আরও বেশ কয়েকটি আইনের উল্লেখ করে শীর্ষ আদালতে বিজয়ের নেতৃত্বাধীন সরকারের অভিযোগ, গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে রাজ্যের আইনসভার কাজে হস্তক্ষেপ করেছে হাইকোর্ট। উচ্চ আদালত তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে।

    বিজ্ঞাপন

    বিতর্কের সূত্রপাত গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের আদেশকে কেন্দ্র করে। বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণ ওই আদেশে বলেন, পশু জবাই শুধু অনুমোদিত কসাইখানাতেই করা যাবে।

    একইসঙ্গে রাজ্যের মুখ্য সচিব ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের ইসলামের পবিত্র ঈদুল আজহাসহ অন্য যে কোনো দিন গরু ও বাছুর জবাই ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    আদালত রাজ্যজুড়ে এ নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ জারিরও আদেশ দেন। তবে তামিলনাড়ু সরকারের দাবি, এ নির্দেশনার কারণে রায়ে আইনি অসংগতি তৈরি হয়েছে।

    তামিলনাড়ুর কট্টরপন্থি ও হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ইন্দু মাক্কাল কাচ্চির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন। আবেদনে প্রকাশ্যে অবৈধভাবে গরু জবাই বন্ধে নির্দেশনা চাওয়া হয়। আবেদনকারীর দাবি ছিল, এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

    মামলার শুনানিতে হাইকোর্ট সংবিধানের ৪৮ অনুচ্ছেদের উল্লেখ করে। ওই অনুচ্ছেদে গরু, বাছুর এবং দুধ উৎপাদন ও কৃষিকাজে ব্যবহৃত পশু জবাই রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

    আদালত আরও উল্লেখ করেন, তামিলনাড়ু প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, ১০ বছরের বেশি বয়সী এবং কাজ বা প্রজননের জন্য অনুপযুক্ত বলে কর্তৃপক্ষের প্রত্যয়ন পাওয়া গরু জবাইয়ের অনুমতি দেওয়া যেতে পারে। আদালতের মতে, এ ধরনের প্রত্যয়ন ছাড়া গরু জবাই করা যাবে না।

    রায়ে হাইকোর্ট একটি সরকারি আদেশেরও উল্লেখ করেন, যেখানে দুধ উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতি সুরক্ষার স্বার্থে গরু জবাই নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

    এ ছাড়া সুপ্রিম কোর্টের আগের কয়েকটি রায়ের উল্লেখ করে হাইকোর্ট বলেন, কোরবানি ঈদে গরু কোরবানি ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অনেক মুসলমান কোরবানি ঈদে গরু কোরবানি করেন না এবং ধর্মীয় বিধান পালনের জন্য গরু কোরবানি একমাত্র বা বাধ্যতামূলক উপায়ও নয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:43 PM বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি 1:59 PM বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল 1:56 PM নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রশ্নবিদ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয় 11:47 AM ঢাকায় আসছেন এমবাপ্পে! 11:39 AM এবার আসছেন ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস 11:20 AM ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রিয়াল মাদ্রিদ 11:03 AM ১১৬৪ কোটি টাকার প্রস্তাবেও ব্রুনোকে পেল না আর্সেনাল 6:50 PM পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায়: আইজিপি 6:07 PM তৃণমূলের টেনিস বিকাশে মাসা একাডেমিতে ১০০ র‍্যাকেট অনুদান 4:12 PM এক বছর পর পদত্যাগপত্র গ্রহণ সৈকতের
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.