• সারাদেশ

    কারমাইকেল কলেজ ছাত্রদলের ব্যবস্থাপনা বিভাগে যুগ্ম আহ্বায়ক হলেন সবুজ মিয়া

      প্রতিনিধি 10 June 2026 , 9:01:29 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের ব্যবস্থাপনা বিভাগে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ সবুজ মিয়া। তাঁর এই মনোনয়নে সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।

    দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত সবুজ মিয়া নিষ্ঠা, সাহসিকতা এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নিজেকে একজন প্রতিশ্রুতিশীল তরুণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

    বিজ্ঞাপন

    গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামেও তিনি ছিলেন সক্রিয়। বিশেষ করে গণঅভ্যুত্থানের সময় রাজপথে থেকে সম্মুখসারির কর্মী হিসেবে আন্দোলনে অংশগ্রহণ করে তিনি নেতৃত্ব, ত্যাগ ও রাজনৈতিক অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

    সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, সবুজ মিয়ার এই মনোনয়ন তার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং ছাত্ররাজনীতিতে অবদানের যথার্থ স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

    এদিকে, তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের