• আন্তর্জাতিক

    ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে : ড্রপসাইটের অনুসন্ধান

      প্রতিনিধি 19 May 2026 , 4:58:37 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জল্পনা ছিল, ছিল নানা আলোচনা। অবশেষে সেই বহুল আলোচিত ঘটনাকে ঘিরে নতুন তথ্য সামনে আনলো মার্কিন অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান ড্রপসাইট। ওয়াশিংটন ডিসিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো প্রকাশ করেছে একটি সম্পূর্ণ গোপন কূটনৈতিক বার্তা। যেখানে বিস্তারিতভাবে উঠে এসেছে কীভাবে তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চাপের মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল

    ২০২২ সালে পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে অপসারণ করা হয়। প্রায় চার বছর পর যুক্তরাষ্ট্রভিত্তিক তদন্ত সংস্থা ড্রপ সাইট প্রকাশ করেছে সেই সময়কার একটি গোপন কূটনৈতিক তারবার্তা। নিজেদের এক্স হ্যান্ডেলে প্রতিষ্ঠানটি বার্তাটির কপিও প্রকাশ করেছে।

    প্রকাশিত নথিতে দেখা যায়, ২০২২ সালের ৭ মার্চের একটি ‘গোপনীয়’ পাকিস্তানি কূটনৈতিক টেলিগ্রামে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র মধ্যকার এক মধ্যাহ্নভোজ বৈঠকের বিবরণ তুলে ধরা হয়েছে।

    বিজ্ঞাপন

    বার্তা অনুযায়ী, ডোনাল্ড লু রাষ্ট্রদূতকে বলেন, অনাস্থা ভোটের মাধ্যমে যদি ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়, তবে তার সরকারের প্রতি ওয়াশিংটনের অসন্তোষ একপাশে সরিয়ে রাখা যেতে পারে। নথিতে লুর উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হলে ওয়াশিংটনে সবকিছু ক্ষমা করে দেওয়া হবে, কারণ রাশিয়া সফরটিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

    তিনি আরও বলেন, অন্যথায়, সামনে এগোনো কঠিন হবে।

    রাষ্ট্রদূত আসাদ মজিদ খান তার মূল্যায়নে উল্লেখ করেন, ডোনাল্ড লু ‘হোয়াইট হাউসের সুস্পষ্ট অনুমোদন ছাড়া এমন কঠোর অবস্থান নিতে পারতেন না’ এবং তিনি ‘পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে অসময়ে মন্তব্য করেছেন।’

    ‘গোপনীয়, প্রচার নিষেধ’ হিসেবে চিহ্নিত ওই বার্তাটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সচিব, পররাষ্ট্র সচিব, সেনাপ্রধান, আইএসআই মহাপরিচালক এবং সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছিল।

    বৈঠকের ছয় সপ্তাহ পর, ২০২২ সালের ৯ এপ্রিল অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এরপর থেকে তিনি একাধিক মামলায় জড়িয়ে পড়েন। ২০২৩ সাল থেকে কারাবন্দি থাকা খানকে গত বছর থেকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানা যায়।

    সূত্রঃ  ড্রপসাইট

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:57 PM ৫ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ 4:58 PM ডোনাল্ড লুর চাপে সরানো হয়েছিল ইমরান খানকে : ড্রপসাইটের অনুসন্ধান 4:20 PM কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা 3:27 PM ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের নতুন নক্ষত্র রিমি 1:30 PM বাংলাদেশের দরকার ৮ উইকেট, পাকিস্তানের ৩৩৬ রান 12:27 PM সালমান খানের বাসভবনে সাপের আতঙ্ক 12:06 PM ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার 11:33 AM নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল 6:47 PM ঈদুল আজহা ২৮ মে 6:38 PM প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ক্রীড়া প্রতিমন্ত্রী