• খেলা

    এবার আসছেন ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাস

      প্রতিনিধি 4 August 2026 , 11:39:11 প্রিন্ট সংস্করণ

    আগামী ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে হবে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাই। প্রতিযোগিতা সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি ক্যাম্প শুরু করে দিয়েছে বাংলাদেশ। দলের শক্তি বাড়াতে ইংল্যান্ড প্রবাসী অ্যাডাম আব্বাসকে উড়িয়ে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    বাফুফে ভবনে আজ ছিল ডেভেলপমেন্ট কমিটির মিটিং। সভা শেষে অ্যাডামের ৪-৫ দিনের মধ্যে দেশে আসার বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

    ১৯ বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাসের প্রোফাইল দেখে মুগ্ধ হয় বাফুফের টেকনিক্যাল টিম। তাঁর ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদল এবং বার্নলি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।

    গত এপ্রিলে অ্যাডামের ভিডিও ফুটেজ দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করে বাফুফে। পরবর্তীতে তাঁর পাসপোর্টসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করে ফেডারেশনের টেকনিক্যাল টিম।

    অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সিরিয়া, ভারত এবং উজবেকিস্তানের সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    12:32 PM জিয়াউর রহমান প্রথম জাতিসংঘ ভাষণে আত্মনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্বান জানান 12:02 PM বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত 11:51 AM ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা 11:28 AM নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 10:33 AM ‘আসিয়ান কাপে কোনো ফেভারিট নেই’, বিশেষজ্ঞের সতর্কবার্তা 6:56 PM বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন পুত্র তারেক রহমান 5:13 PM মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া 3:20 PM জিতলে নাকভির হাতেই পদক নিতে হবে ভারতকে 2:11 PM কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের 11:45 AM মেসি ও সুয়ারেজের গোলেও আটকে গেল মায়ামি