• আন্তর্জাতিক

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

      প্রতিনিধি 19 March 2026 , 5:03:15 প্রিন্ট সংস্করণ

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় মধ্য-ইসরায়েল ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়।

    বিজ্ঞাপন

    তবে ইরানের এই হামলায় কোনও হতাহত হয়েছে কি না সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এছাড়া, একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

    টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ছাড়াও জেরুজালেম, উত্তর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে ক্ষেপণােস্ত্রের আঘাতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় হতাহতের কোও ঘটনা ঘটেনি।

    অপরদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বুধবার রিয়েল-টাইম ইন্টেলিজেন্স বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা