• আন্তর্জাতিক

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

      প্রতিনিধি 22 January 2026 , 8:00:47 প্রিন্ট সংস্করণ

    জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান (বামে) ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: বাসস।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক ঘণ্টাব্যাপী বৈঠকে তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

    এর মধ্যে ছিল পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের প্রতি সহায়তা, অভিবাসন বিষয়ক ইস্যু, যেমন-ভিসা বন্ড ও বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো, বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ এবং আঞ্চলিক বিষয়ে সাধারণ উদ্বেগসমূহ। ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, তার বর্তমান মেয়াদকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

    বিজ্ঞাপন

    রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচন ও ব্যাপক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। সাক্ষাৎকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

    অপরদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. খলিলুর রহমান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে স্বাগত জানান এবং ঢাকায় পূর্ববর্তী দায়িত্ব পালনের সময়ে এবং ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ক্রিস্টেনসেনের অবদানের কথা স্মরণ করেন।

    সুত্র: ঢাকা, ২২ জানুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:46 PM পাকিস্তানের বিপক্ষে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ 5:33 PM উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা 5:07 PM বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট পর্তুগাল: মরিনিও 4:12 PM তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে 3:58 PM সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে 3:44 PM প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 3:19 PM নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি 1:59 PM জেমস রদ্রিগেজের ওপর তথ্যচিত্র প্রকাশ করবে নেটফ্লিক্স 1:26 PM রাহুল গান্ধীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি 12:38 PM টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ