• বিনোদন

    শচীনকন্যা ছেড়ে সাইফকন্যা, শুভমানের নতুন প্রেম

      প্রতিনিধি 16 June 2026 , 1:27:41 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আবারও যেন ক্রিকেট ও বলিউডে প্রেম-ভালোবাসা মিলেমিশে একাকার। নতুন এক গুঞ্জন শুরু হয়েছে। এতদিন ক্রিকেট অনুরাগী ও নেটিজেনদের ধারণা ছিল-ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল হয়তো ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকারের সঙ্গে প্রেম করছেন। তাদের সেই সম্পর্ক ছিল ওপেন সিক্রেট।

    তবে এবার সেই জল্পনা অন্যদিকে মোড় নিল। বিনোদন ও খেলার ভুবনের বড় খবর-‘সারা’র সঙ্গে ডেট করছেন শুভমান। তবে এই সারা শচীনকন্যা নন, উনি সাইফকন্যা সারা আলী খান। সম্প্রতি সারা আলীর সঙ্গে ডিনার ডেটে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন শুভমান। সূত্র: ইন্ডিয়া টুডে

    বিজ্ঞাপন

    সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের দুজনকে একসঙ্গে খাবার উপভোগ করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ডিনারের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। সামাজিক হ্যান্ডল এক্স থেকে শুরু করে সব মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। কেউ রসিকতা করে বলছেন, শুভমন হয়তো ‘সারা’ নামের প্রেমে পড়েছেন; আবার কেউ বলছেন তারা শুধুই ভালো বন্ধু।

    বলিউডের এই গ্ল্যামার গার্ল এর আগে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে গুঞ্জন ছিল। এ নিয়ে বলিপাড়ায় ছিল জোর চর্চা। তবে তাদের সম্পর্ক বেশিদূর গড়ায়নি। অন্যদিকে, মাত্র তিন বছর বয়স থেকে ক্রিকেটের প্রতি মগ্ন শুভমান ২০১৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। এরই মধ্যে তার সঙ্গে বেশ কিছু নায়িকা ও মডেলের নাম জড়িয়েছে।

    সব কিছু ছাপিয়ে এই নতুন তারকা জুটি শুভমান ও সারার ‘ডিনার ডেট’ এখন বি-টাউন আর ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় কৌতূহল হয়ে দেখা দিয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:27 PM শচীনকন্যা ছেড়ে সাইফকন্যা, শুভমানের নতুন প্রেম 12:51 PM নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ 12:41 PM তাৎক্ষণিক প্রতিবাদেই ভারত ছেড়েছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 12:17 PM ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মানে কিছুই নিশ্চিত নয়’ 12:01 PM স্পেনকে আটকে দিয়ে মায়ের জন্য কাঁদলেন কেপ ভার্দে গোলকিপার 11:53 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একদিন আগে স্কোয়াডে সৌম্য 11:34 AM ইরান-নিউজিল্যান্ড কেউ কাউকে ছাড় দিল না 11:23 AM বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে ইতিহাস কেপ ভার্দের 6:18 PM অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ 6:03 PM সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর