• বিনোদন

    আমি পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছিলাম: পরীমণি

      প্রতিনিধি 2 June 2026 , 1:10:17 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) অসচ্ছল সহশিল্পীদের জন্য কোরবানির আয়োজন করে আসছিলেন পরীমণি। তবে গত কয়েক বছর ধরে তিনি সেই আয়োজন থেকে দূরে রয়েছেন। এবারও এফডিসিতে কোরবানি দেননি ঢালিউডের আলোচিত এই নায়িকা।

    বিজ্ঞাপন

    পরীমণি বলেন, জীবনের প্রথম নিজের টাকা দিয়ে এফডিসিতে কোরবানি দিয়েছিলাম। এখন দেওয়া হয় না। কারণ, সেই সুযোগটি আমাকে দেওয়া হয়নি। আমি একটা পলিট্রিক্সের মাঝে পড়ে গিয়েছিলাম। আমি একটা দিলে অন্যজন দুইটা দেয়। আমি পাঁচটা দিলে কেউ আটটা দেয়। তখন ভাবলাম ওকে সবাই যেহেতু করছে ,আমি অফ যাই। আমি যেদিন থেকে অফ দিলাম, সেবার থেকে অন্যদেরও এফডিসিতে কোরবানি দেওয়া বন্ধ হয়ে গেল। যেটি আসলে আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম, পরবর্তীতে সেটি প্রতিযোগিতা হয়ে গিয়েছিল।

    পরীমণি আরোও কোনো নায়কের সঙ্গে প্রেম করার ইচ্ছা তার কখনো হয়নি। এমনকি তার মাথাতেই আসেনি যে, হিরোর প্রেমে পড়তে হবে।

    সুপারস্টার শাকিব খানকে ঘিরে সবসময় নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। ক্যারিয়ারের শুরুর দিকে দুটি সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও পরীমণির সঙ্গে নায়কের প্রেম নিয়ে কোনো কথা ওঠেনি।

    এ প্রসঙ্গে পরীমণি বলেন, তখন ক্যারিয়ারের শুরু। প্রেম হলেও হতে পারত, তবে হয়নি। আর হবেও না। হিরোর সঙ্গে যে বাস্তবে প্রেম করতে হবে, এমনটা কখনো মাথাতেই আসেনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:41 PM বিসিবির নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন 6:34 PM বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে 5:10 PM “এক্স নয়, ভরসা শুধু টাইগারদের ওপর!” 4:44 PM পাহাড়ের মেয়ে রিতুপর্ণার স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর উদ্যোগ 4:32 PM ‘মানুষের মনোভাবের পরিবর্তন আসা উচিৎ’ 3:52 PM রোনালদোকে ছাড়াই ‘বেশি ভালো’ পর্তুগাল? 3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের