• বিনোদন

    ভোটের আগে শবনম ফারিয়ার প্রশ্ন, ‘ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া?’

      প্রতিনিধি 11 February 2026 , 1:19:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও নিজ নিজ জায়গা থেকে নির্বাচনী আবহে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ সরাসরি প্রত্যাশার কথা বলছেন, আবার কেউ রসিকতার ছলে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

    এবার মুখ খুললেন অভিনেত্রী শবনম ফারিয়া। নির্বাচনের আগের দিন নিজের ফেসবুক স্ট্যাটাসে রসিক ভঙ্গিতে তিনি লেখেন, ‘কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া!!!’

    বিজ্ঞাপন

    তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও মন্তব্য। একজন লিখেছেন, ‘বুবু আমার চিন্তা নাই, আমি পাঞ্জাবি পরে বের হবো, ফাইনাল!! এবার যে-ই জিতুক!’

    আরেকজন মন্তব্য করেন, ‘ডিসাইড আপনার-মানুষ আপনার দিকে সুদৃষ্টি দিবে না কুদৃষ্টি দিবে। আপনিই যেটা ভালো মনে করেন, কারণ আপনি স্বাধীন দেশের নাগরিক-স্বাধীনতাই আপনার অঙ্গীকার।’

    সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত শবনম ফারিয়া। সমসাময়িক সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যু থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি-সবই খোলামেলাভাবে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার এই রসিক পোস্টও আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

    আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন সবার দৃষ্টি ভোটের পরিবেশ, ফলাফল এবং এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির দিকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:07 PM কোলে নেওয়া সেই শিশু ইয়ামালই এখন মেসির শিরোপার বাধা 12:56 PM মেসিদের প্রশংসা, কেইনদের তুলোধুনো- যা লিখেছে ব্রিটিশ গণমাধ্যম 12:24 PM হারলে অনেকে উল্টোপাল্টা কথা বলত, সেই সুযোগ দিইনি: মেসি 11:30 AM ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে যা বলছেন মেসি 11:10 AM ইংলিশ গোলকিপারের ‘গোপন নোট’ উদ্ধার 10:36 AM বিদায়ের দুয়ার থেকে সুপার কামব্যাকে ফাইনালে আর্জেন্টিনা 10:30 AM বিশ্বকাপ ফাইনালে উঠেও শাস্তির মুখে আর্জেন্টিনা 6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের