• আইন-আদালত

    ৫ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

      প্রতিনিধি 9 March 2026 , 2:00:47 প্রিন্ট সংস্করণ

    ভোট কারচুপির অভিযোগে, বিএনপি-জামায়াত প্রার্থীর আরো ৭ মামলা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে কুমিল্লা-১১, সিরাজগঞ্জ-৪ ও ময়মনসিংহ-২, চাঁদপুর-৪ ও চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট এবং রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (৯ মার্চ) বিচারপতি জাকির হোসেনের হাইকোর্টের নির্বাচনি বেঞ্চ এ আদেশ দেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন পাঁচ প্রার্থী। এর মধ্যে বিএনপির চারজন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) এক প্রার্থী রয়েছেন।

    বিজ্ঞাপন

    মামলার বাদী বিএনপির চার প্রার্থী হলেন, কুমিল্লা- ১১ আসনের কামরুল হুদা, ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর-৪ আসনের হারুনুর রশীদ ও সিরাজগঞ্জ-৪ আসনের এম আকবর আলী। আর কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী ওমর ফারুক।

    বিএনপি প্রার্থীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ধানের শীষের এজেন্টের স্বাক্ষর না নিয়ে অন্য প্রার্থীর এজেন্টদের দিয়ে করিয়ে রেজাল্ট দেওয়া হয়েছে। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো, এজেন্টদের ভয়ভীতি দেখানোর মতো অভিযোগ রয়েছে। আদালতে এগুলো তুলে ধরা হয়েছে।

    এর আগে বিএনপির পক্ষ থেকে ১০টি, জামায়াতের পক্ষ থেকে ৭টি ও স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি বেঞ্চ।

    গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনি’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:27 PM আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে বিরল ঘটনা 4:49 PM আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের ঢেউয়ে আন্দোলিত: নাদিয়া 4:26 PM বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা 4:15 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার 3:19 PM ইতালির সুদিন ফেরানোর দায়িত্বে কিংবদন্তি মালদিনি 1:31 PM ‘এই দল কখনও বিশ্বাস হারায় না’,: মেসি 12:40 PM বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড 12:25 PM সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 7:10 PM সেমিতে ওঠার মিশনে সকালে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা 6:44 PM মাঠে কেন ‘হাঁটেন’ মেসি যা জানা গেল