• আইন-আদালত

    ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার

      প্রতিনিধি 6 April 2026 , 4:30:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ২২ জনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।

    সোমবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

    বিজ্ঞাপন

    মশিউর রহমান মামুন বলেন, ২০১৩ ও ২০১৫ সালে দুই দফা তাকে অপহরণ করা হয়। মূলত বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে তাকে গুম পরবর্তী নির্যাতন করা হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত ঠিকঠাক হাঁটতে পারেন না বলে দাবি করেন মামুন।

    অভিযোগ আনা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশা করেন সাবেক এ যুবদল নেতা।

    এর আগে দ্বিতীয় দিনের মতো চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সাথে বৈঠক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম।

    বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিশেষ কোনো সাক্ষী বা মামলা নিয়ে কথা হয়নি বলে জানান তিনি।

    এর আগে সাড়ে এগারোটার দিকে প্রসিকিউশন কার্যালয়ে আসেন ডিবি প্রধান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার? 12:43 PM বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ 12:22 PM চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?