• খেলা

    চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?

      প্রতিনিধি 2 July 2026 , 12:22:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাপানকে হারিয়ে চলমান বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও, ব্রাজিলের আনন্দ অনেকটা ম্লান হয়ে গেছে তারকা মিডফিল্ডার লুকাস পাকেতার চোটে। হ্যামস্ট্রিংয়ের গুরুতর এই চোটের কারণে কেবল আগামী ম্যাচ নয়, শঙ্কা জেগেছে তার পুরো বিশ্বকাপ মিশন নিয়েই। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কোচ কার্লো আনচেলত্তি কি এখন নতুন কাউকে দলে ডাকতে পারবেন?

    মঙ্গলবার (৩০ জুন) এমআরআই পরীক্ষায় পাকেতার বাম ঊরুর পেছনের পেশিতে ‘গ্রেড-২’ মাত্রার চিড় ধরা পড়েছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল টিম তাকে সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তবে চিকিৎসকদের ধারণা, এই ধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত এক মাস সময় প্রয়োজন।

    ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র মতে, পাকেতার এবারের বিশ্বকাপে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। যদিও সিবিএফ তাকে এখনই আনুষ্ঠানিকভাবে দল থেকে বাদ দিচ্ছে না, তবে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে পাওয়ার আশা দলটির অভ্যন্তরীণ সূত্রগুলোও করছে না।

    বিজ্ঞাপন

    ফিফার নিয়ম অনুযায়ী, স্কোয়াডে পরিবর্তন আনার সময়সীমা ছিল আসরের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগপর্যন্ত। ব্রাজিলের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হয়েছে ১২ জুন। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হওয়ার পর কোনো খেলোয়াড় চোট পেলেও তার পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার কোনো সুযোগ নেই। ফলে এখন যে স্কোয়াড আছে, তা নিয়েই টুর্নামেন্টের বাকি পথ পাড়ি দিতে হবে ব্রাজিলকে।

    এদিকে, রাফিনিয়ার পর লুকাস পাকেতার মতো খেলোয়াড়দের অনুপস্থিতি ব্রাজিলের মিডফিল্ড ও আক্রমণভাগে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। আগামী ৫ জুলাই দিবাগত রাত ২টায় নিউজার্সিতে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামবে ব্রাজিল। এই ম্যাচে জয়ী হলে ১১ জুলাই কোয়ার্টার ফাইনাল এবং ১৫ জুলাই সেমিফাইনালের পথ প্রশস্ত হবে।

    পাকেতাকে পুরো আসরের জন্য না পাওয়াটা ব্রাজিলের শিরোপা অভিযানের জন্য নিঃসন্দেহে বড় এক ধাক্কা। এখন দেখার বিষয়, কার্লো আনচেলত্তি তার হাতে থাকা অবশিষ্ট খেলোয়াড়দের নিয়ে কীভাবে এই শূন্যস্থান পূরণ করে নরওয়ে বাধা অতিক্রম করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব