• খেলা

    সাফের ফাইনালে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

      প্রতিনিধি 6 June 2026 , 11:58:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ঋতুপর্ণা চাকমারা। ২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরেই সেরা মুকুট মাথায় পড়েছিল বাংলাদেশ।

    ২০১৬ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এবারের আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী ছিল ভারত ও মালদ্বীপ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

    গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালে উঠে তারা। ফাইনাল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা। ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে মান্ডা বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছে শিরোপা জয়ের সুযোগ পেয়েছি, সুযোগ কাজে লাগাতে চাই। মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে সবাই প্রস্তুত।’

    ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপ নিতে নারাজ মান্ডা। তিনি বলেন,‘আমরা খুব বেশি চাপ নিচ্ছি না, কারণ আমরা আগেও ভারতের বিপক্ষে খেলেছি এবং তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। আমাদের লক্ষ্য হলো ভারতের বিপক্ষে ভালো ফুটবল খেলা এবং মাঠে নিজেদের সেরাটা দেওয়া।’

    বিজ্ঞাপন

    ভারতকে সমীহ করে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ দল প্রস্তুত বলে জানান মান্ডা। তিনি বলেন,‘মানসিকভাবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি। কারণ আমরা জানি সামনে যা-ই আসুক না কেন, আমাদের তা মোকাবিলা করতে হবে। যেহেতু আমরা শিরোপা জয়ের সুযোগ পেয়েছি। এজন্য আমরা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা ম্যাচের বাইরে অন্য কোনো দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের সম্পূর্ণ মনোযোগ খেলার ওপর এবং নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করা।’

    এদিকে, গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় পায় ভারত। মালদ্বীপকে ১১-০ গোলে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয় স্বাগতিকরা। সেমিতে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ২০১৯ সালের পর আবারও ফাইনালে উঠে ভারত।

    রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য ভারতের। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত প্রথম পাঁচ আসরেই শিরোপা ঘরে তুলেছিল তারা। এরপর ২০২২ ও ২০২৪ সালের আসরের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঐ দুই আসরে নেপালকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ।

    বাংলাদেশ দল : রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কোহাটি কিস্কু, সুরভি আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহলা মার্মা, সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিক, সুরভী আকন্দ প্রীতি এবং শামসুন্নাহার (জুনিয়র)।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর