• খেলা

    যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

      প্রতিনিধি 27 June 2026 , 3:49:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জিতলেই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউটে পৌঁছে যেত ইরান। যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য সেটি হতো দারুণ এক আনন্দের উপলক্ষ। কিন্তু মিসরের বিপক্ষে ভিআর চেকে গোল বাতিল পরবর্তী ড্রয়ের কারণে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিসরের সঙ্গে তাদের লড়াই শেষ হলো ১-১ গোলে।

    একই সময়ে আরেক ম্যাচে নিউ জিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপের সেরা হয়েছে বেলজিয়াম। মিসর ৯২ বছর পর নকআউটে খেলা নিশ্চিত করেছিল আগেই। তিন ম্যাচে তিন ড্রয়ে তিন পয়েন্ট পাওয়া ইরানের অপেক্ষা এখন সেরা তৃতীয় স্থানে থাকা দলগুলোর একটি হওয়ার।

    এখন ইরানের সামনে পথ এবং চ্যালেঞ্জ একটু কঠিনই। নকআউটে যায়গা পেতে তাদের সামনে কঠিন সমীকরণ।

    বিজ্ঞাপন

    আগামীকাল আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের ফল ড্র হতে হবে। ডিআর কঙ্গোর কাছে অবশ্যই উজবেকিস্তানকে হারতে হবে। ক্রোয়াশিয়াকে অন্তত এক পয়েন্ট পেতে হবে ঘানার বিপক্ষে।

    এর মধ্যে কোনোটা যদি উল্টো হয়, ভাঙা মন আরও ভেঙে যাবে ইরানের। অর্থাৎ ২৩তম সোনালী ট্রফির টুর্নামেন্ট থেকে বিদায় নেবে তারা। আর সবকিছু অনুকূলে থাকলে, তারা উঠে যাবে রাউন্ড অব ৩২ এ। দেখার বিষয়, ইরানের স্বপ্ন সত্যি হয়, নাকি অন্যের অঘটনে কপাল খোলে তাদের।

    বলার অপেক্ষা রাখে না, শত ঝঞ্ঝা মাড়িয়েও বিশ্বকাপে শুরু থেকেই বেশ গোছানো ফুটবল উপহার দিচ্ছে ইরান। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে তারা। পরেরটি গোলশূন্য ড্র ছিল শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে। আর মিসরের বিপক্ষে ভিএআর সিদ্ধান্ত বড় বাধা হয়ে তাদের ১-১ ব্যবধানে আটকে দেয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে