• খেলা

    সেই ২ রাঁধুনির সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মেসি

      প্রতিনিধি 24 June 2026 , 6:48:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লিওনেল মেসি যেন সময়ের নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। ঠিক যেন ‘ব্যাক টু দ্য ফিউচার’ সিনেমার কোনো দৃশ্য। লিও জাতীয় দলের ক্যাম্পে বসে জন্মদিনের কেকের মোমবাতি ফুঁ দিয়ে নেভাচ্ছেন, গায়ে জড়িয়ে আছে সেই চেনা আকাশী-সাদা জার্সি। ঠিক যেমনটা ২০০৫ সালে নেদারল্যান্ডসের এনশেডেতে শুরু হয়েছিল যাত্রাটা। ২২ বছর ধরে চলা সেই একই প্রথা আজও চলছে।

    আজ মেসির বড় ছেলে থিয়াগোর বয়স ঠিক ততটাই, যতটা বয়সে মেসি নিজে ব্যাগ গুছিয়ে বার্সেলোনায় ভাগ্য পরীক্ষা করতে বিমানে চড়েছিলেন বার্সেলোনার উদ্দেশ্যে। বাবার সমান লম্বা হতে যাওয়া সেই থিয়াগো আজ আর অবাক হয় না যে, তাঁর বাবা আরও একটি জন্মদিন বাড়ির বাইরে কাটাচ্ছেন। কারণ পুরো মেসি পরিবারই আজ সেই স্বপ্নের পেছনে দাঁড়িয়ে, যা লিও সবকিছু জেতার পরও প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছেন-তিনি শুধু ফুটবল খেলে সুখী হতে চান।

    আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ওরিজিন হোটেলে একটি উৎসব ও আসর বসবে। কারণ আজ অধিনায়ক মেসির ৩৯তম জন্মদিন। তবে তিনি নিজেকে আলাদা করে জাহির করতে চাইবেন না আজও। অতীতেও তিনি এসব নিয়ে থোড়াই কেয়ার। কেউ যদি জোর করে কেকের সাথে ছবি তুলতে না বলে, তবে তিনি খুব সাধারণভাবেই মোমবাতি নেভাবেন দলের এমন দুজন মানুষের সাথে যাদের তিনি ভীষণ পছন্দ করেন। তাঁরা হলেন—লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের পর মেসিকে প্রথম জড়িয়ে ধরা রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াস এবং লিওকে সেরা বার্বিকিউ খাইয়ে তৃপ্ত রাখা গ্রিল মাস্টার ডিয়েগো ইয়াকোভোনে। কাকতালীয়ভাবে আজ তাঁদেরও জন্মদিন!

    জন্মদিনের এই উৎসবের আবহেই চলছে বিশ্বকাপ। লিওর মতে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ-যদিও কাতারেও তিনি একই কথা বলেছিলেন! অথচ আজ আমরা উপভোগ করছি ২০২৬ বিশ্বকাপের শুরুতেই মাত্র দুই ম্যাচে তাঁর করা ৫টি গোল। তাঁর সতীর্থরা, যারা পুরো ফুটবল বিশ্বকে অধিনায়কের খেলা উপভোগ করার পরামর্শ দেয়, তারা এবার মেসিকে একটা চমক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও তাঁর বন্ধু রদ্রিগো ডি পল ‘ওলে’কে হাসিমুখে বলেছেন, ‘আমি এটা এখন বলতে পারব না।’

    মঙ্গলবারের অনুশীলনে অধিনায়কের আগমনের পর সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনার জন্মদিন আসছে, মোমবাতি নেভানোর সময় কী প্রার্থনা করবেন?

    বিজ্ঞাপন

    তখন মেসি বলেন, ‘সত্যি বলতে ঈশ্বরের কাছে আমার আর নতুন কিছু চাওয়ার নেই। তিনি আমাকে ক্যারিয়ারে সবকিছু দিয়েছেন। এখন শুধু নিজের ও পরিবারের সুস্থতা চাই। আর চাই যেন এই দারুণ মুহূর্তগুলো উপভোগ করে যেতে পারি। এই দলটার সাথে থাকতে পারি, যা বছরের পর বছর মানুষকে আনন্দ দিচ্ছে এবং প্রতিটা ম্যাচে প্রথম ম্যাচের মতোই সর্বোচ্চ স্তরে লড়ছে-প্রতিপক্ষ যেই হোক না কেন। সব মিলিয়ে এখানে থাকতে পারাটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করছি।’

    ‘ওলে’র প্রশ্নের এই উত্তরটিই হয়তো বুঝিয়ে দেয় ছেলে, বাবা, ভাই, স্বামী কিংবা সতীর্থ হিসেবে মেসি কেমন মানুষ। তিনি জানেন জীবন তাঁকে কি দিয়েছে। তাই এখন তিনি কেবল সেসব জিনিসই চান যার কোনো বৈষয়িক মূল্য নেই। তিনি নিজের ও পরিবারের সুস্বাস্থ্য চান। ফুটবল খেলাটা উপভোগ করতে চান, সর্বোচ্চ স্তরে লড়তে চান এবং কনমেবল বা ফিফা যেখানেই খেলা দিক না কেন, সেই শহরেই নিজের জন্মদিনটা কাটাতে চান।

    লিও তাঁর ৩৯তম বছরটিতে পা রাখলেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ উপভোগ করতে করতে। বিশ্বকাপের মতো মঞ্চে ইতিমধ্যে তাঁর ১৮টি গোল হয়ে গেছে। যার প্রথমটি এসেছিল আজ থেকে ৭,৩১৩ দিন আগে। কে জানে, হয়তো জর্ডানের বিপক্ষে ম্যাচে নিজেকে আরও কিছু গোল উপহার দিয়ে তিনি বিশ্বকাপের আরেকটি রেকর্ড ভেঙে দেবেন—যা ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ১৩ গোল করে এককভাবে ধরে রেখেছেন ফন্টেইন।

    সামনে যখন আরও বড় চ্যালেঞ্জ, এমবাপে যখন তাঁর পিছু পিছু ছুটছেন আর সংবাদ সম্মেলনে লিওর কথা জিজ্ঞেস করলে ক্রিস্টিয়ানো যখন বিরক্ত হচ্ছেন, ঠিক তখনই লিও তাঁর জন্মদিনের অ্যালবামে নতুন আরেকটি শহরের নাম যোগ করলেন। এনশেডে, লাইপজিগ, মারাকাইবো, প্রিটোরিয়া, পোর্তো আলেগ্রে, লা সেরেনা, নিউ জার্সি, ব্রনিটসি, রিও ডি জেনিরো, বুয়েনস আইরেস (করোনা মহামারীর সময়ে), নিউ জার্সি এবং এবার কানসাস সিটি।

    লিও তাঁর ইচ্ছাগুলো মনে মনে চেয়ে নিয়েছেন। এবার হয়তো আগামী শনিবার ডালাসের স্টেডিয়াম জুড়ে থাকা আর্জেন্টাইন ভক্তরা তাঁকে সবচেয়ে দারুণ উপহারটি দিতে পারেন-সবাই মিলে গ্যালারিতে গেয়ে উঠতে পারেন ‘হ্যাপি বার্থডে’। স্টেডিয়ামই তো সেই জায়গা, যেখানে লিও পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে-যদিও তিনি এখন পাকা চুলের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক পূর্ণবয়স্ক মানুষ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:48 PM সেই ২ রাঁধুনির সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মেসি 6:08 PM মেসিকে বিশ্রামে রেখে বিকল্প দলের ভাবনায় স্কালোনি 5:48 PM চুক্তি করে পরাজয় মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: ইরান 4:37 PM স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি 4:11 PM মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, যা বললেন গায়ক হাবিব 3:52 PM গ্রুপভিত্তিক সমীকরণ: নকআউটের টিকিট পেল কারা, অপেক্ষায় কারা 12:34 PM রাফিনিয়ার জায়গায় যাঁর ওপর ভরসা রাখছেন আনচেলত্তি 12:15 PM পানামার বিদায়, নকআউটের আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া 11:37 AM উনচল্লিশের আলোয় ফুটবলের ধ্রুবতারা 11:28 AM বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো