• খেলা

    বার্সেলোনার জয় উদ্‌যাপনে ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল

      প্রতিনিধি 12 May 2026 , 1:22:55 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লামিন ইয়ামাল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্প্যানিশ ফুটবলের এই উদীয়মান তারকা এবার ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন।

    চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ–কে ২-০ গোলে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। শিরোপা জয়ের পর বার্সেলোনা শহরে শুরু হয় বর্ণাঢ্য উদ্‌যাপন, যেখানে হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন।

    বিজ্ঞাপন

    উৎসবের সময় খোলা বাসে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাবে ফিলিস্তিনের পতাকা হাতে নাড়তে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তার এই দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    বার্সেলোনার এই বিজয় আসে দীর্ঘ লা লিগা মৌসুম শেষে, যেখানে দলটি দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা নিশ্চিত করে। কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এগিয়ে যায় এবং ক্লাসিকো জয়ে শিরোপা নিশ্চিত করে।

    স্থানীয় গণমাধ্যম ও আল-জাজিরা জানায়, ২০২৩ সালের গাজা সংঘাতের পর থেকে বার্সেলোনা শহরটি ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। শহরটিতে নিয়মিত বিক্ষোভ ও সংহতি কর্মসূচিও অনুষ্ঠিত হয়ে আসছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:04 PM আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি 4:43 PM সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ 3:40 PM ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই 3:00 PM আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের রেফারি মিসরের সেই ‘কড়া আইনজীবী’ 1:54 PM ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা দিবেন কাল 1:16 PM ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কো অধিনায়ক হাকিমি 12:47 PM মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল 12:33 PM একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে 12:08 PM মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড 11:56 AM ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি