• খেলা

    মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড

      প্রতিনিধি 20 June 2026 , 12:08:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অন্যরকম এক ইতিহাসের অংশ হয়ে গেলেন মিগেল আলমিরন। তবে সেই রেকর্ড হয়তো কোনোভাবেই করতে চাননি প্যারাগুয়ের নাম্বার টেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন তিনি।

    স্যান ফ্র্যান্সিসকো বে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে তুরস্কের বিপক্ষে ম্যাচে এই রেকর্ডের মালিক হন আলমিরন। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ডটি দেখেন তিনি।

    গত ফেব্রুয়ারিতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে মুখ ঢেকে বর্ণবাদী মন্তব্য করেন বেনফিকার জানলুকা প্রেস্তিয়ান্নি। সেই ঘটনা গড়ায় বহুদূর। বড়সড় শাস্তিই পান প্রেস্তিয়ান্নি।

    বিজ্ঞাপন

    পরে ফিফা নিয়ম করে দেয়, ম্যাচ চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়ের উদ্দেশ্যে মুখ ঢেকে যে কোনো কথা বললেই দেখানো হবে লাল কার্ড। সেই নিয়মেই এবার ধরা পড়লেন আলমিরন।

    ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরকে লক্ষ্য করে মুখ ঢেকে কিছু একটা বলেন আলমিরন। সঙ্গে সঙ্গে রেফারির কাছে আবেদন করেন মুলদুর।

    পরে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

    ম্যাচে এর আগে মাত্র ৬৪ সেকেন্ডে গোল করে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়েন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। সেই গোলের লিড ধরে বিরতিতে যাওয়ার আগেই আলমিরনের লাল কার্ডে দশজনের দলের পরিণত হয় প্যারাগুয়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:08 PM মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড 11:56 AM ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি 11:36 AM স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার: আনচেলত্তি 11:27 AM পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট 11:18 AM ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতির বিপক্ষে সহজ জয় ব্রাজিলের 7:38 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ 6:06 PM মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনিয়া, বিশ্বকাপের মঞ্চে হচ্ছে পরম আলিঙ্গন 5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী