• খেলা

    তরুণদের মাদকমুক্ত রাখতে বডিবিল্ডিং প্রতিযোগিতা

      প্রতিনিধি 29 April 2026 , 4:16:59 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সঙ্গে আলোচনা ও আনুষ্ঠানিক অনুমতি সাপেক্ষে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার একটি বিশেষ বডিবিল্ডিং গেম আয়োজনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

    এ উপলক্ষে আয়োজিত বৈঠকে দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    বিজ্ঞাপন

    বৈঠকে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ড. কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি খালেদ আবদুল্লাহ বাবু এবং প্রাইভেট ইউনিভার্সিটিজ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (পুনাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছিফ মোহাম্মদ বিন আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আয়োজকরা জানান, দেশের তরুণ ও ছাত্রসমাজকে মাদকমুক্ত রাখা এবং শরীরচর্চার প্রতি আগ্রহী করে তুলতেই বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন ও পুনাব যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

    তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে এবং ক্রীড়ামুখী ইতিবাচক ধারার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:31 PM ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই: গভর্নর 6:23 PM বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? 6:08 PM প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘গ্রামের নাম সুন্দরপুর’ 6:01 PM নতুন তিন সিনেমায় নিশো 5:18 PM আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন 5:08 PM কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন 4:57 PM মেসি-রোনালদোর বিশ্বকাপ-দুঃস্বপ্ন হয়ে ওঠা দলগুলো 4:38 PM ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ 4:26 PM বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ডের রেকর্ড 4:09 PM ফিফা বিশ্বকাপ ২০২৬; দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর সূচনা