• খেলা

    ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

      প্রতিনিধি 12 June 2026 , 4:38:34 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাইলি মেরেডিথকে ছক্কা মারলেন মেহেদী হাসান মিরাজ—বাংলাদেশ ৫ উইকেটে ম্যাচটা জিতল তখনই, নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতাও। অনেকেই স্বস্তিও তাতে পেলেন, মিরাজ তাহলে সুস্থই আছেন!

    ম্যাচ জেতানো ওই ছক্কার আগের ওভারেই অসুস্থ হয়ে পড়েছিলেন মেহেদী হাসান। নাথান এলিসের বল হেলমেটে লাগার পর মাঠেই শুয়ে পড়েন তিনি। তাকে বমি করতেও দেখা যায় তখন। মাঠে আনা হয় স্ট্রেচার, তৈরি করা হয় অ্যাম্বুলেন্স।

    বিজ্ঞাপন

    তবে কিছুক্ষণ পরই তিনি সুস্থ হয়ে উঠে দাঁড়ান। বাকি সময়টা ব্যাটিং করে দলকে ম্যাচও জেতান। তবে ম্যাচশেষেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম।

    বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আজকের ম্যাচে মিরাজের একটা কনকাশনের মতো হয়েছিল। আমরা সেখানে অ্যাসেস করার পর সে খেলা চালিয়ে যায়। ম্যাচের পর আমরা ওকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়েছি পর্যবেক্ষণ ও স্ক্যানগুলো করার জন্য। ও এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

    ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে তাসকিন অবশ্য জানিয়েছিলেন, তাকে ভালোই দেখেছেন। মিরাজকে নিয়ে দুশ্চিন্তা করার মতো তেমন কিছু নেই বলেও বিশ্বাস ছিল তাঁর।

    তিনি বলেন, ‘মাথায় লাগার পরও চিন্তা করেছে ও যদি ওই সময়ে এসে পড়ত, নতুন একটা ব্যাটসম্যান গিয়ে আরও চাপে ভুল করতে পারত; কিন্তু হৃদয় আর মিরাজ শেষের দিকে ভালো ফিনিশ করছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া 3:34 PM লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল