• খেলা

    বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত

      প্রতিনিধি 9 April 2026 , 4:41:42 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই এলো বড় পরিবর্তনের খবর। জ্বালানি সংকটের প্রভাব এবার পড়ল ক্রিকেটের সময়সূচিতে। দিবারাত্রির ম্যাচ থেকে সরে এসে নতুন সময়েই মাঠে নামবে দুই দল।

    চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সাদা বলের সিরিজে ওয়ানডে ম্যাচগুলো আগে নির্ধারিত ছিল দিবারাত্রির। তবে বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    বিজ্ঞাপন

    বুধবার বোর্ডের অ্যাডহক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি বলেন, ওয়ানডে ম্যাচগুলো শুরু হতে পারে সকাল ১১টা বা সাড়ে ১১টায়। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা দুপুর ২টা বা আড়াইটায়।

    বিদ্যুৎ সাশ্রয়ের এই সিদ্ধান্তে বদলে যাচ্ছে সিরিজের পরিচিত দিবারাত্রির আবহ। তবে দিনের আলোয় ম্যাচ আয়োজন করেই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে চাইছে বোর্ড।

    এদিকে একই বৈঠকে ক্রিকেট অপারেশন্স বিভাগ নিয়েও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তামিম জানান, আপাতত এই বিভাগে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। প্রয়োজনে বোর্ড মিটিংয়ে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া