• রাজনীতি

    বিএনপি’র সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

      প্রতিনিধি 5 March 2026 , 4:03:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সংদস সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

    বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক, বিএনপির দলীয় নীতি, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। বাংলাদেশে নতুন সরকার হয়েছে, তাই স্বাভাবিকভাবে তারা এখানে আসবে। বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নিয়ে আলোচনা হয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদেরকে জানিয়েছে এবং তারাও আপনাদেরকে জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকারের নীতিমালার বিষয়গুলো।

    এ ছাড়া বিশ্বের বিভিন্ন ধরনের ঘটনাপ্রবাহ, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, আমাদের সাথে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ড. আবদুল মঈন খান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি