• বিনোদন

    বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক?

      প্রতিনিধি 12 June 2026 , 6:23:26 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা শুরু হলেই বাংলাদেশ যেন রঙে রঙে ভাগ হয়ে যায়। দেশের অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলে প্রিয় দল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক আর সমর্থনের প্রকাশ।

    এই আবেগ থেকে দূরে নন শোবিজ অঙ্গনের তারকারাও। কেউ ব্রাজিলের সাম্বা ফুটবলের ভক্ত, আবার কেউ আর্জেন্টিনার নীল-সাদা জার্সির প্রেমে মুগ্ধ। অন্যদিকে কয়েকজন তারকা সমর্থন করেন ইউরোপের দলগুলোকেও।
    বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, আসিফ আকবর, অপু বিশ্বাস, শবনম বুবলী ও বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত।

    নিজের পছন্দের দল নিয়ে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘ব্রাজিলের খেলার মধ্যে একটা ছন্দ আছে। একটু অন্য রকম খেলে। খুব পছন্দ করি। দলটির জন্য অনেক অনেক ভালোবাসা।

    একই অনুভূতির কথা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, ‘ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি। এবার বিশ্বকাপে প্রিয় দল ভালো করবে, সেই প্রত্যাশা করছি।

    অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের তালিকাও বেশ দীর্ঘ। এই তালিকায় রয়েছেন জাহিদ হাসান, রাফিয়াথ রশীদ মিথিলা, পরীমনি, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, আব্দুন নূর সজল, মামনুন ইমন, পূজা চেরী, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, জায়েদ খান ও তানজিকা আমিনসহ আরও অনেকে।

    বিজ্ঞাপন

    চঞ্চল চৌধুরী নিজের সমর্থনের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা। বুঝতে শেখার পর থেকেই এই দলের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। আমি যেমন আর্জেন্টিনা সমর্থন করি, আমার পুত্রও তাই করে। দুজনের পছন্দের দল এবারের বিশ্বকাপে ভালো কিছু করুক—এটাই প্রত্যাশা।’

    অভিনেতা আব্দুন নূর সজল বলেন, ‘অনেক কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনা। খুব ছোটবেলায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার স্মৃতি আজও মনে পড়ে।’

    রাফিয়াথ রশীদ মিথিলাও আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে বলেন, ‘শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। বিশ্বকে ওরা নান্দনিক খেলা উপহার দিয়ে যাচ্ছে বহু বছর ধরে। আমি ম্যারাডোনার খেলা যেমন ভালোবাসি, মেসির খেলাও ভালোবাসি। এই বিশ্বকাপে প্রিয় দল ভালো কিছু করুক, রেকর্ড করুক, সেটাই চাওয়া।’

    ব্রাজিল ও আর্জেন্টিনার বাইরে অন্য দেশের সমর্থকও রয়েছেন শোবিজ অঙ্গনে। অভিনেতা সিয়াম আহমেদের পছন্দের দল স্পেন।

    তিনি বলেন, ‘দেখা গেছে, বেশির ভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করলেও আমার পছন্দের দল স্পেন। ওদের খেলা খুব ভালো লাগে। খুব উপভোগ করি। অন্য রকম ছন্দ নিয়ে খেলে ওরা, যা আমাকে মুগ্ধ করে। এবার কোন দল জিতবে কেউ জানি না, কিন্তু আমার প্রত্যাশা স্পেন ভালো কিছু করুক।’

    বিশ্বকাপের সময় দলভেদে মতপার্থক্য থাকলেও একটি জায়গায় সবাই একমত—ফুটবল যেন উপহার দেয় স্মরণীয় সব মুহূর্ত, আর প্রিয় দল যেন নিজেদের সেরাটা দিয়ে ভক্তদের আনন্দিত করতে পারে সে প্রত্যাশাই সবার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:23 PM বিশ্বকাপ ফুটবল: কোন তারকা কোন দলের সমর্থক? 6:08 PM প্রচারে আসছে নতুন ধারাবাহিক ‘গ্রামের নাম সুন্দরপুর’ 6:01 PM নতুন তিন সিনেমায় নিশো 5:18 PM আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন 5:08 PM কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন 4:57 PM মেসি-রোনালদোর বিশ্বকাপ-দুঃস্বপ্ন হয়ে ওঠা দলগুলো 4:38 PM ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ 4:26 PM বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ডের রেকর্ড 4:09 PM ফিফা বিশ্বকাপ ২০২৬; দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর সূচনা 5:17 PM দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা