• বিনোদন

    হাসান জাহাঙ্গীর সাথে বিয়ের গুঞ্জনে বিরক্ত মৌসুমী

      প্রতিনিধি 16 February 2026 , 2:29:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কন্যার লেখাপড়ায় সহায়তা করার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। সেখানকার বিভিন্ন কমিউনিটির অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা গেলেও তাকে অভিনয়ে দেখা যায়নি। এর মধ্যে হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘সুন্দরী পিএস চাই’-এ অভিনয় করেন তিনি। এটি প্রচারের পর থেকে গুঞ্জন উঠেছে তিনি সহশিল্পী হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন। এটি নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন হাসান জাহাঙ্গীর। এবার কথা বললেন মৌসুমী।

    তিনি জানান, এ ধরনের প্রোপাগান্ডা নিয়ে কিছু বললেও মানুষ মিথ্যা খবরকেই বেশি উপভোগ করে। এসব ভিত্তিহীন খবর তার কাছে বিরক্তিকর এবং মূল্যহীন। তিনি স্পষ্ট করেন, এ ধরনের কোনো প্রচারণার মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রচার চান না।

    বিজ্ঞাপন

    মৌসুমীর ভাষ্য, কিছু মানুষ ভিউ ও মনোযোগ পাওয়ার আশায় শিল্পীদের নাম ব্যবহার করে মনগড়া গল্প ছড়িয়ে থাকে। ফেসবুক পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে মিথ্যাকে রংচং মিশিয়ে উপস্থাপন করা হয়, যাতে রিচ ও ভিউ বাড়ে। তার মতে, আইনের যথাযথ প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে এ ধরনের গুজব ছড়ানো কমে যেত।

    তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে ভিউখোর কিছু মানুষ শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে- যা অত্যন্ত দুঃখজনক।

    এদিকে শোনা যাচ্ছে, মৌসুমী অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির অপেক্ষায়। প্রেক্ষাগৃহ বা ওটিটি প্ল্যাটফর্মে নয়, সিনেমাটি ইউটিউবে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও এ বিষয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আরেকটি নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:05 PM মিরপুরে মুমিনুলের অনন্য কীর্তি, শান্ত হাঁকালেন ফিফটি 4:40 PM বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন 3:34 PM প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান 3:18 PM ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 3:10 PM কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে 2:32 PM বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ‘বিপাকে’ বাংলাদেশ 1:12 PM অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী 12:38 PM রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 12:28 PM দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা 12:17 PM ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ