• বিনোদন

    ২ জামাই-ই ছিল বদের বদ: বাঁধন

      প্রতিনিধি 31 March 2026 , 6:10:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, জীবনে করা তার দুটি বিয়েই সুখকর ছিল না- বরং দুজন স্বামীকেই তিনি আখ্যা দিয়েছেন ‘বদের বদ’ হিসেবে।

    একটি পডকাস্ট অনুষ্ঠানে উপস্থাপিকা মৌসুমী হামিদের সঙ্গে আলাপচারিতায় বাঁধন বলেন, ‘আমার ভাগ্যটাই যেন কেমন। জীবনে দুটি বিয়ে করেছি, দুটি জামাই-ই ছিল বদের বদ। এখন একটাও নেই। এরপর স্ক্রিনে যারা স্বামীর চরিত্রে অভিনয় করে তারাও এক, থাকে না।’ তার এই মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রসঙ্গে।

    বিজ্ঞাপন

    সিনেমাটিতে বাঁধন অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। এখানে তার চরিত্রের নাম ‘সুরমা’, যিনি গল্পে একজন মন্ত্রীর স্ত্রীর ভূমিকায় রয়েছেন।

    বনলতা এক্সপ্রেস পরিচালনা করেছেন তানিম নূর। প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী ও একঝাঁক তারকা। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। নিবেদনে ইউসিবি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:54 PM এই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছড়াছড়ি 6:42 PM বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে 5:57 PM ব্রাজিল ম্যাচের আগে নিজেদের বড় দুর্বলতা নিয়ে দুশ্চিন্তায় জাপান 4:52 PM বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত 4:49 PM আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস: সে কখনো হতাশ করে না 4:20 PM বিশ্বকাপ ইতিহাসের এক ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা 3:37 PM জার্মানির জন্য কোনো উপদেশ নেই ইংল্যান্ডের জার্মান কোচের 2:12 PM বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা: এমিলিয়ানো মার্তিনেজ 1:54 PM অমিত-হৃদয়ের অভিষেক, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:20 PM রোনালদোদের রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া