• বিনোদন

    মেসির প্রেমেই আর্জেন্টিনা সমর্থক পূর্ণিমা

      প্রতিনিধি 23 June 2026 , 6:49:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছেন বিশ্বের কোটি কোটি দর্শক। সেই আবহে পিছিয়ে নেই বাংলাদেশের শোবিজ তারকারাও।

    প্রিয় দলকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অনেকেই। তাদের মধ্যে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, যিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত।
    আর্জেন্টিনার দারুণ জয়ের পর নিজের ফেসবুক পেজে আকাশি-সাদা জার্সি পরা দুটি ছবি শেয়ার করেন পূর্ণিমা।

    ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, পূর্ণিমার স্বামী আশফাকুর রহমানও আর্জেন্টিনার সমর্থক। সোমবার রাতে ঢাকার শাহীনবাগের একটি রেস্টুরেন্টে স্বামী ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করেন তিনি।

    আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসার গল্পও তুলে ধরে পূর্ণিমা বলেন, ‘ছোটবেলা থেকে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখি। তবে আর্জেন্টিনার প্রতি প্রেম বলি, ভালোবাসা বলি-এটা বাড়িয়েছেন মেসি। অভিষেক থেকে মেসি তাঁর খেলায় মুগ্ধ করেছেন। গতকালের খেলাও দারুণ উপভোগ করেছি। মেসি কী অসাধারণ দুটি গোল করেছেন।

    মেসির কারণে দলটার প্রতিও আমার ভালোবাসা দিনকে দিন বেড়েছে।’
    পূর্ণিমার বক্তব্যে স্পষ্ট, তাঁর আর্জেন্টিনা-প্রেমের শুরুটা হয়েছিল লিওনেল মেসিকে ঘিরে। সময়ের সঙ্গে সেই ভালোবাসা ছড়িয়ে পড়েছে পুরো দলের প্রতি।

    বলা দরকার, সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। দলের এই জয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন পূর্ণিমা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি