• বিনোদন

    টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়ে ছিলাম: বাঁধন

      প্রতিনিধি 25 April 2026 , 12:55:28 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আজমেরী হক বাঁধন, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তী সময়ে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

    শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন বাঁধন। তবে এক দিনে আজকের এই জায়গায় পৌঁছাননি তিনি। অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে।

    বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বেশকিছু জায়গায় প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘মাস্টার’ও রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছে।

    বিজ্ঞাপন

    রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘মাস্টার’ একটি রাজনৈতিক থ্রিলার। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে সিনেমাটি।

    ছবিটির জন্য রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন বাঁধন। সম্প্রতি একটি অনুষ্ঠানে বাঁধন জানান এই উৎসব ঘিরে নানা অজানা কথা।

    বাঁধন বলেন, উৎসবে আমরা সবাই নিজের টাকা দিয়েই গিয়েছিলাম। আমরা টাকা বাঁচাতে ২০ ঘণ্টা ট্রানজিটওয়ালা ফ্লাইট নিয়েছিলাম। এয়ারপোর্টে শুয়ে, বসে, ঘুমিয়ে সময় কাটিয়েছিলাম। ঠান্ডায় মারা যাই যাই অবস্থা। তারপর ফেস্টিভ্যাল উপভোগ করছি। এর মাঝে আমরা যে হোস্টেলে ছিলাম সেখান থেকে নাসির ভাইয়ের প্রায় দেড় লাখ টাকা চুরি হয়ে যায়, হোস্টেলে আগুন লাগে। তখন আমরা তিনজনই ১০০ বার বলেছি আমাদের দেশ অনেক ভালো।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি