• বিনোদন

    মেসি এত ভালো খেলে কেন?

      প্রতিনিধি 17 June 2026 , 12:17:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সবুজ গালিচায় যখন জাদুকর লিওনেল মেসির পা ছোঁয়, তখন চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের কট্টর সমর্থকেরও চোখ ফেরানো দায়। ২০২৬ বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমে সেই চেনা ম্যাজিক দেখালেন আর্জেন্টাইন। ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে আলবিসেলেস্তেদের এনে দেন প্রথম সাফল্য। এরপর একে একে আরও দুই গোল।

    ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনার শুরুটা হলো একদম মেসিময়। আর তার জাদুকরী হ্যাটট্রিকেই আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

    বিজ্ঞাপন

    মাঠের সেই ফুটবল উন্মাদনা গ্যালারি কিংবা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে এবার আছড়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ তারকাদের মনেও। আর তাতেই নিজের ফুটবল আবেগকে ধরে রাখতে পারলেন না ঢাকার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী

    ব্যক্তিগত জীবনে বুবলী কিন্তু আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের কট্টর সমর্থক। তবে চিরবৈরী শিবিরের হয়েও মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সে বুঁদ হয়েছেন এই ঢালিউড সুন্দরী। আর্জেন্টিনার দুর্দান্ত এই শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বুবলী যেন বিস্ময় প্রকাশ করে প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’

    নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে দেওয়া সেই পোস্টে বুবলী লিখেছেন, ‘এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’ ব্রাজিল সমর্থক হয়েও মেসির প্রতি বুবলীর এমন অকপট প্রশংসা ও মুগ্ধতা এরই মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে