• খেলা

    বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে মেসিকে পাচ্ছে আর্জেন্টিনা

      প্রতিনিধি 6 June 2026 , 12:21:42 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় স্বস্তি পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে আলবিসেলেস্তেদের দুটি প্রস্তুতি ম্যাচের অন্তত একটিতে খেলবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

    রোববার ভোরে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর বুধবার আলাবামায় তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। এই প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে হাজির হন স্কালোনি।

    বিজ্ঞাপন

    মেসির চোটের বিষয়ে স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। শুক্রবার ও দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও এখন দল থেকে পুরোপুরি আলাদা নয়, দারুণভাবে সেরে উঠছে। এই দুটি প্রীতি ম্যাচের কিছু সময়ের জন্য হলেও ও মাঠে নামতে পারে। আমরা দেখছি ওকে রোববারের ম্যাচে নামানো যায় নাকি পরের ম্যাচে। তবে ও এখন আগের চেয়ে অনেক ভালো বোধ করছে, যা পুরো দলকে স্বস্তি দিচ্ছে।‘

    এর আগে গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। চলতি মৌসুমে মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১২ গোল ও ৮ অ্যাসিস্ট করা মেসি গতকালই এমএলএস অল-স্টার স্কোয়াডে ডাক পেয়েছেন।

    ২০২৬ বিশ্বকাপে মাঠে নামলেই ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ (২৬) খেলার রেকর্ডটি এককভাবে এই আর্জেন্টাইন জাদুকরের দখলে। দেশের হয়ে এখন পর্যন্ত ১৯৮ ম্যাচে ১১৬ গোল করেছেন মেসি।

    ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিতো শুরু হওয়া বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা। ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া 3:34 PM লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল