• বিনোদন

    ইউটিউবে সাড়া ফেলল ২৫ বছর আটকে থাকা সিনেমা

      প্রতিনিধি 6 May 2026 , 4:37:04 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডের প্রয়াত শক্তিমান অভিনেতা ইরফান খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ফিরে এলো সেই ২৫ বছর আগের স্মৃতি। তার স্মৃতিচারণে প্রয়াণবার্ষিকীতে ইউটিউবে মুক্তি পেল ‘দ্য লাস্ট টেন্যান্ট’। এতে ইরফানের সঙ্গে পর্দা শেয়ার করেন বিদ্যা বালান। সিনেমাটি দুজনের ক্যারিয়ারের প্রথম দিককার।

    একজন বাগদত্তা নারীর পরিত্যক্ত অ্যাপার্টমেন্ট এবং এক বিপর্যস্ত সংগীতশিল্পীর দেশ ছাড়ার গল্প নিয়ে নির্মিত ‘দ্য লাস্ট টেন্যান্ট’। সিনেমায় দেখানো হয় দেশ ছাড়ার আগে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেন শিল্পী। সেখানে স্মৃতি, সংগীত আর রহস্যময় আবহ দর্শকদের নিয়ে যায় ভিন্নধর্মী এক অভিজ্ঞতায়।

    বিজ্ঞাপন

    প্রথিতযশা পরিচালক সার্থক দাশগুপ্তের সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমা ২০০০ সালে নির্মিত হয়। তবে সিনেমার শুটিং শেষ হওয়ার পর রহস্যময়ভাবে বেশ কিছু মূল ফুটেজ হারিয়ে যায়। যে কারণে দীর্ঘ ২৫ বছর সিনেমাটির মুক্তি আটকে ছিল। হঠাৎ করেই সম্প্রতি সিনেমাটির হারিয়ে যাওয়া একটি পুরোনো ভিএইচএস কপি উদ্ধার হয়। এতেই নতুন করে প্রাণ পায় ‘দ্য লাস্ট টেন্যান্ট’।

    ২০২০ সালের এপ্রিলের শেষদিকে মুম্বাইয়ে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মারা যান ইরফান খান। অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই গত ২৯ এপ্রিল ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে ‘দ্য লাস্ট টেন্যান্ট’। মুক্তির পরপরই সিনেপ্রেমীদের মনে সাড়া ফেলেছে সিনেমাটি।

    সিনেমাটি টেলিভিশনের পর সিনেমায় বিদ্যা বালানের প্রথম কাজ। তাই এটি মুক্তি পাওয়ায় বিদ্যা বালানও খুবই উচ্ছ্বসিত। ইরফানের প্রতি স্মৃতিচারণ করে বিদ্যা বলেন, ‘সিনেমাটি অবশেষে দর্শকদের কাছে পৌঁছতে দেখে অবিশ্বাস্য লাগছে। এটি আমাকে আমার শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আর আমি খুশি যে, এর মাধ্যমে তাকে শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনিয়া, বিশ্বকাপের মঞ্চে হচ্ছে পরম আলিঙ্গন 5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত 1:00 PM মেসির কান্নার পেছনে বাবার অসুস্থতা? যা জানা গেল