• বিনোদন

    ফুটবলার হতে চাওয়া নোরা যেভাবে বলিউড তারকা হলেন

      প্রতিনিধি 26 April 2026 , 4:25:06 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউড মানেই গ্ল্যামার আর চোখধাঁধানো নাচ। আর এই অঙ্গনে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম নোরা ফাতেহি। তবে আজকের এই দাপুটে নৃত্যশিল্পী ও অভিনেত্রীর লক্ষ্য ছিল একসময় একেবারে ভিন্ন। শৈশবে তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফুটবলার হওয়ার সেই অপূর্ণ আকাঙ্ক্ষা ও বলিউড পাড়ায় নিজের জয়যাত্রার গল্প শুনিয়েছেন এই মরক্কো বংশোদ্ভূত সুন্দরী।

    এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ঝোঁক। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়। সেই সময়টিকে জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন তিনি।

    বিজ্ঞাপন

    তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ভারতের বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে মনে করেন নোরা।

    বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

    ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানের পুনর্নির্মাণে নোরার পারফরম্যান্স রীতিমতো রেকর্ড গড়ে। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পায়, যা সেই সময় কোনো হিন্দি গানের জন্য ছিল প্রথম কোনো ঘটনা।

    তবে পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় আসরে নোরার উপস্থিতি নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় এই তারকাকে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:25 PM ফুটবলার হতে চাওয়া নোরা যেভাবে বলিউড তারকা হলেন 4:09 PM ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম 4:02 PM হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে উজ্জ্বল বাংলাদেশ, দলে যোগ দিচ্ছেন আনিকা 3:36 PM ‘২০২৩-এ মেসিকে ফেরাতে সব প্রস্তুত, আটকে দেন লাপোর্তা’, জাভির বিস্ফোরণ 2:06 PM বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা 1:09 PM আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী; ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা 12:46 PM এশিয়ান বিচ গেমস কাবাডি: নেপালের কাছে হারলেও সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ 12:43 PM লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ! 12:38 PM প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের দ্বিতীয় বৈঠক চলছে 12:25 PM ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে গুলি করা ব্যক্তি ছিলেন শিক্ষক