• বিনোদন

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া

      প্রতিনিধি 17 June 2026 , 1:07:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করেছে আর্জেন্টিনা। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে তিনটি গোলই করেছেন কিংবদন্তি ফুটবল তারকা খেলোয়াড় লিওনেল মেসি। দলকে জয়ী করা এবং ব্যক্তিগতভাবে মেসির হ্যাটট্রিক করায় উচ্ছ্বসিত তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

    বুধবার (১৭ জুন) আর্জেন্টিনার এই জয়ের ম্যাচটি সরাসরি মাঠে বসে দেখেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম। এ সময় প্রিয় দলের জয় ও মেসির হ্যাটট্রিকে অন্য সবার মতো এই তারকা জুটিও উচ্ছ্বাসে মেতে ওঠেন।

    বিজ্ঞাপন

    এদিন ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেত্রী নাদিয়া একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে গ্যালারিতে বসে স্বামী নাঈমের সঙ্গে আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন তারা। এর ধারাবাহিক কয়েকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা জয়ী, টিম আর্জেন্টিনা।’

    নাদিয়ার পোস্ট করা ছবি-ভিডিওতে তাকে আর্জেন্টিনার জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে। আর অভিনেতা নাঈম দলের জার্সি গায়ে না থাকলেও প্রিয় দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট পরেছিলেন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় দলের সমর্থনে বেশ উচ্ছ্বসিত ছিলেন তারা।

    প্রসঙ্গত, নাদিয়া আহমেদের প্রথম বিয়ে বিচ্ছেদে গড়ালে ২০১৬ সালের ১৫ জানুয়ারি অভিনেতা নাঈমকে বিয়ে করেন। এরপর গত এক দশক ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই তারকা দম্পতি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া