• বিনোদন

    “দেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আজ থেকে-আমরা স্বাধীন”

      প্রতিনিধি 26 March 2026 , 1:39:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

    বুধবার (২৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ত্যাগকে গভীরভাবে স্মরণ করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘১৯৭১ সালে এই দিনে এ দেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আজ থেকে-আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল নৃশংস একটি গণহত্যা।’

    জয়া আহসান তার লেখায় আরও বলেন, ‘এই নয় মাসে কত না কঠিন আত্মত্যাগ, সাহসী লড়াই, অদম্য স্বপ্নের জয়যাত্রা। মুক্তিযুদ্ধকে, অগণিত শহীদদের, মুক্তিযোদ্ধাদের, সেদিনের স্বপ্ন দেখা এ দেশের কোটি মানুষকে অভিবাদন।’

    বিজ্ঞাপন

    তিনি উল্লেখ করেন, পাকিস্তানি শাসকদের নৃশংস গণহত্যার মুখেও বাঙালি জাতি মাথা নত করেনি; বরং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীনতা। এ ছাড়া জয়া আহসান তার লেখায় মুক্তিযুদ্ধের বীর শহীদ, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপ্ন দেখা কোটি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    পোস্টটির সঙ্গে তিনি একটি ছবি সংযুক্ত করেন, যা স্বাধীনতা দিবসের আবেগ ও চেতনাকে আরও গভীরভাবে তুলে ধরে। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

    প্রতি বছর ২৬ মার্চ বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হয়েছিল বাঙালির মুক্তির সংগ্রাম, যা নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে বিজয়ে পরিণত হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:38 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ 6:06 PM মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনিয়া, বিশ্বকাপের মঞ্চে হচ্ছে পরম আলিঙ্গন 5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত