• খেলা

    আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না

      প্রতিনিধি 27 June 2026 , 5:51:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল। টাইব্রেকারে শট নিতে এগিয়ে গেলেন গনজালো মন্টিয়েল। ফ্রান্সের গোলকিপার হুগো লরিসকে বোকা বানিয়ে বল জালে পাঠালেন আর্জেন্টিনার ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম। কিন্তু নিশ্চুপ ছিলেন একজন!

    ফিফার প্রকাশিত ভিডিওতে সেদিন দেখা যায়, মন্টিয়েলের শটে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরও চোখেমুখে কোনো প্রতিক্রিয়া নেই লিওনেল স্কালোনির। নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকেন আর্জেন্টিনা কোচ। কিছুক্ষণ পর পানি পান করে আনন্দাশ্রু ঝড়ে পড়ে তার চোখ বেয়ে।

    FILE – Argentina’s head coach Lionel Scaloni kisses Argentina’s Lionel Messi, right, at the end of the World Cup quarterfinal soccer match between the Netherlands and Argentina, at the Lusail Stadium in Lusail, Qatar, Dec. 10, 2022. (AP Photo/Natacha Pisarenko, File)

    নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পাওয়ার পরও তেমন উচ্ছ্বাস না করা স্কালোনি প্রায় সবসময়ই থাকেন এমন। যত ছোট-বড় বা গুরুত্বপূর্ণ অথবা নিয়মরক্ষার ম্যাচ হোক না কেন, আর্জেন্টিনার গোলে খুব একটা উল্লাস করতে দেখা যায় না স্কালোনিকে।

    বিজ্ঞাপন

    অনেকের ধারণা, নিজের বিশ্বাস বা কুসংস্কারের কারণে এমনটা করেন স্কালোনি। তবে জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে এই বিষয়ে নিজের ভাবনা পরিষ্কার করে দিলেন আর্জেন্টাইন কোচ। কেন তিনি গোলে উচ্ছ্বাস করেন না, সেটি জানালেন নিজেই।

    শুরুতে নিজের একটি কুসংস্কারের খোলাসা করেন স্কালোনি।

    “আমি ডান পা দিয়ে মাঠে প্রবেশ করি এবং হাতে ক্রস চিহ্ন আঁকি, আমার মনে হয় এটি সম্ভবত কুসংস্কার।”

    পরে গোলের উদযাপনে উচ্ছ্বাস না করার কারণ জানান আর্জেন্টিনার কোচ।

    “আমি আমার নিজের মতো করে সেগুলো (সাফল্য) উদযাপন করি। ভেতরে আমি ঠিকই খুশি থাকি। আমি সবসময়ই এই কথাটা বলি যে, এসব মুহূর্তগুলো আসলে সেভাবেই কাটানো উচিত, যেভাবে আপনার ভালো লাগবে।”

    “বলিভিয়ায় (২০২০ সালে), লাউতারোকে শুভেচ্ছা জানাতে আমি পুরো মাঠ দৌড়ে গিয়েছিলাম। সেই মুহূর্তে আমি যা করি তা আমার অনুভূতির বহিঃপ্রকাশ। তবে হ্যাঁ, আমি খুশি। আসলে ব্যাপারটা হলো, মাঝে মাঝে আপনি এমন কিছু দেখেন যা স্বাভাবিক নয় এবং আপনি তখন ভাবতে বাধ্য হন, ‘এটা কি করে সম্ভব!’”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক 1:03 PM ইতিহাস গড়েও কথাবার্তায় মার্জিত দেম্বেলে 12:41 PM জর্ডান ম্যাচে মেসি নামবেন কি না জানালেন স্কালোনি