• খেলা

    শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা

      প্রতিনিধি 27 June 2026 , 1:39:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে হৃদয়বিদারক এক ঘটনার কথা সামনে এসেছে। নিজের ছোট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। দেশটির ফুটবলার হেক্টর বেলো এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত ওই নারীর নাম আন্দ্রেয়া, যিনি বেলোর স্ত্রী।

    সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন বেলো। তিনি লিখেছেন, একদিন তিনি তার মেয়েকে জানাবেন কীভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন। বেলোর ভাষায়, আন্দ্রেয়া শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সন্তানকে আগলে রেখেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছেন।

    রাজধানী কারাকাসের কাছাকাছি এলাকায় বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

    একাধিক পোস্টে হেক্টর বেলো জানান, তিনি বর্তমানে কারাকাসে অবস্থান করছেন এবং তার মেয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার (২৬ জুন) রাতে তিনি জানান, তার মেয়ে ও মেয়ের খালা জীবিত আছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শে তাদের আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।

    স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না বেলো। ইনস্টাগ্রামের আরেকটি স্টোরিতে তিনি লিখেছেন, কীভাবে তিনি তার মেয়েকে বোঝাবেন যে তাকে বাঁচাতে গিয়ে তার মা নিজের জীবন হারিয়েছেন। একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং কিছুই করতে পারেননি।

    বিজ্ঞাপন

    স্থানীয় ফুটবল সংবাদমাধ্যম ‘কুমানা অব চ্যাম্পিয়নস’ জানায়, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করা হয়। তবে ভবন ধসে পড়ার ঘটনায় তাদের ছোট মেয়ে অলৌকিকভাবে বেঁচে যায়। মার্কিন স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ‘ইউনিভশন’ও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    এদিকে দুর্যোগের কয়েক দিন পরও নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। একই সঙ্গে নিখোঁজ মানুষের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের তালিকায় ক্রীড়াঙ্গনেরও কয়েকজন সদস্য রয়েছেন।

    ভেনেজুয়েলার বিভিন্ন ফুটবল ক্লাব ও দেশটির ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত দুই ফুটবলারের মৃত্যু হয়েছে। তাদের একজন কারাকাস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি লা গুয়াইরায় নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন। শোকবার্তায় ক্লাব জানায়, তার হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, নিষ্ঠা ও বন্ধুত্বপূর্ণ আচরণ সবাইকে দীর্ঘদিন স্মরণ করিয়ে দেবে।

    আরেক নিহত ফুটবলার ভিক্টর প্যালাসিওস। তার ক্লাব ‘ক্লাব স্পোর্টস সান অগাস্টিন’ জানিয়েছে, তিনি একাডেমিতে অসাধারণ অবদান রেখে গেছেন। ক্লাবটির ভাষ্য, তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন জানিয়েছে, পালাসিওস এর আগে ‘মারিটিমো দে লা গুয়াইরা’ ক্লাবের হয়েও খেলেছেন।

    প্রসঙ্গত, দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা আশা ছাড়ছেন না; জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশায় দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। তবে এই দুর্যোগের মধ্যে হেক্টর বেলোর পরিবারের গল্প দেশজুড়ে মানুষকে গভীরভাবে স্পর্শ করেছে। এক মায়ের আত্মত্যাগের গল্প, যিনি নিজের সন্তানের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত নিজের জীবন উৎসর্গ করেছেন।

    সূত্রঃ বিবিসি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব 3:04 PM বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রকাশ 1:53 PM ভিনিসিয়ুসকে কিনতে বড় বাজি আর্সেনালের 1:08 PM হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের 12:25 PM ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের 12:05 PM শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী 11:39 AM এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা 11:20 AM সুয়ারেজে রঙিন ক্যাসেমিরোর অভিষেক, মেসিবিহীন মায়ামির জয় 6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল