• খেলা

    জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার

      প্রতিনিধি 27 June 2026 , 5:22:56 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শীর্ষস্থান নিশ্চিত আর্জেন্টিনার। বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার নবাগত জর্ডানের শেষ পরীক্ষা। আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আগামীকাল যখন আর্জেন্টিনা মাঠে নামবে, তখন তাদের হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় আর মহাতারকা লিওনেল মেসির রেকর্ডভাঙা অতিমানবীয় ছন্দে চড়ে ইতিমধ্যেই গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান ও রাউন্ড অব ৩২ নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তেরা।

    শেষ ৩২-এ নিজেদের প্রতিপক্ষ জানা হয়ে গেছে আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই ম্যাচটি যেখানে সাইডবেঞ্চ পরখ করে নেওয়ার এক ‘ফ্রি হিট’, সেখানে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জর্ডানের জন্য এটি এখনও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ। বিদায় নিশ্চিত হলেও জামাল সেলামির শিষ্যদের লক্ষ্য একটাই- বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম অভিযানটিকে রূপকথা বানিয়ে বিদায় নেওয়া।

    বিজ্ঞাপন

    ‘আল-নাশামারা’ (জর্ডান দলের ডাকনাম) তাদের প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল, আর সবশেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে প্রথমে লিড নিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারতে হয় জর্ডানিয়ানদের। মুখোমুখি লড়াইয়ের সমীকরণে এক ম্যাচ হাতে রেখেই জর্ডানের বিদায় নিশ্চিত হয়ে গেছে সত্য; তবে প্রথম বিশ্বকাপ মিশনটি একটি স্মরণীয় জয় দিয়ে শেষ করাই এখন তাদের মূল লক্ষ্য।

    এই ম্যাচের সবচেয়ে বড় রহস্য হলো আর্জেন্টিনার একাদশ। আলজেরিয়াকে হারানোর পর অস্ট্রিয়া ম্যাচে একাদশে মাত্র একটি পরিবর্তন এনেছিলেন লিওনেল স্কালোনি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে ব্যাপক পরিবর্তন আসতে পারে। আর তাই আলবিসেলেস্তেদের সম্ভাব্য একাদশ অনুমান করা কঠিনই। লিওনেল মেসির মতো তারকাকে বিশ্রাম দেওয়া হবে বলে ইতিমধ্যে নিশ্চিত করেছেন স্কালোনি। বদলি হিসেবে শেষ মুহূর্তে খেলানো হতে পারে রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীকে।

    পাঁচ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এই মুহূর্তে সবার ওপরে আছেন লিওনেল মেসি। তবে ভুলে গেলে চলবে না যে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই একটি চোট বয়ে বেড়াচ্ছেন ইন্টার মায়ামি তারকা, আর তাই এই মেসিকে বিশ্রাম দেওয়ার এটাই হতে পারে সেরা সুযোগ। ম্যাচের দিন যে কজন গুরুত্বপূর্ণ ফুটবলার বিশ্রামে থাকতে পারেন, তাঁদের মধ্যে মেসি অন্যতম।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব