• বিনোদন

    ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’

      প্রতিনিধি 5 March 2026 , 12:24:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গ্ল্যামার জগতে উঠতি তারকাদের বিরুদ্ধে শোষণমূলক সুবিধা নেওয়ার বিরুদ্ধে ইদানীং তারকারা সরব। এবার এ বিষয়ে বোমা ফাটালেন বলিউড অভিনেত্রী ‘শারারত গার্ল’ খ্যাত আয়েশা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরেন তিনি।

    বিজ্ঞাপন

    বলিউডের অন্ধকার দিক নিয়ে আগেও মুখ খুলেছেন অনেক তারকা। নিজেদের খারাপ অভিজ্ঞতা তারা প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক ইন্টারভিউয়ে আয়েশা জানিয়েছেন তার সঙ্গে ঠিক কী ঘটেছিল। টি-সিরিজের একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ছিল আয়েশার। শুটিং শুরু হওয়ার আগের দিন কোনো কারণ ছাড়াই তাকে বাদ দেওয়া হয়। এ সময় প্রতিদিন তার কাছে ধর্ষণের হুমকি আসত। আয়েশা বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে আমার প্রাপ্তি যেমন হয়েছে, তেমন এই গ্ল্যামারের পেছনে অন্ধকারও রয়েছে।’

    বিশ্বব্যাপী যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে একটি সামাজিক প্রতিবাদ মিটু আন্দোলন। তারকাদের যৌন নিপীড়নবিরোধী সেই আন্দোলনে ঘি ঢালল আয়েশা খানের স্বীকারোক্তি। ক্যারিয়ারের শুরু দিকের প্রত্যাখ্যান আর ধর্ষণের হুমকির ক্ষত আয়েশার মনে এখনও দগদগে।

    সাধারণত নতুন বা উদীয়মান অভিনেতা-অভিনেত্রীদের ওপর ক্ষমতা খাটিয়ে কাস্টিং ডিরেক্টর বা প্রযোজকরা বিভিন্ন অনৈতিক দাবি করে থাকেন। আবার অনেক সময় কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নিপীড়নের শিকারও হতে হয়। যেখানে ক্যারিয়ার গড়ার সুযোগকে কাজে লাগিয়ে হেনস্তা ও হয়রানি করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:30 PM বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্পেনকে চান স্কালোনি 4:56 PM মেসির সাম্রাজ্যে চোখ থাকবে ‘ফারাও রাজার’ ওপরও 4:20 PM সবাইকে কাঁদিয়ে চলেই গেলেন শাপুর জাদরান 3:57 PM সুপারকম্পিউটারের ফল- জিতবে আর্জেন্টিনা 3:22 PM ‘এবার পারলে এই হার বাতিল করে দেখাও’, ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের 1:37 PM মেসির স্ত্রীকে উপহার দিলেন জর্জিনা, যা বললেন আন্তোনেল্লা রুকুজ্জু 1:18 PM চ্যাম্পিয়নদের লক্ষণ মনে করিয়ে দিলেন স্কালোনি 11:56 AM ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো ছয় দেশ 11:47 AM ২০১৬ ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ: রোনালদো 11:31 AM যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে বেলজিয়াম