• বিনোদন

    ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সারলেন ডুয়া লিপা

      প্রতিনিধি 1 June 2026 , 3:05:11 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় ব্রিটিশ পপ গায়িকা দুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। গত রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক ঘরোয়া আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৩০ বছর বয়সী এই গায়িকা এবং ৩৬ বছর বয়সী অভিনেতার এই আকস্মিক বিয়ের খবরটি আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।

    আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য এবং খুবই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বিয়ের বিশেষ এই দিনে দুয়া লিপার পরনে ছিল ড্যানিয়েল রোজবেরির নকশা করা একটি শিয়াপারেলি স্যুট ড্রেস।

    এর সঙ্গে তিনি ম্যাচিং গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবোটিন জুতো এবং স্টিফেন জোন্সের তৈরি একটি বড় সাদা হ্যাট পরেছিলেন। অন্যদিকে ক্যালাম টার্নার সেজেছিলেন নেভি ব্লু স্যুট ও টাইয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুজনকে একে অপরের হাত ধরে হাঁটতেও দেখা গেছে।

    বিজ্ঞাপন

    যদিও এই বিয়ের বিষয়ে ডুয়া লিপা কিংবা ক্যালাম টার্নারের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য ডেইলি মেইল’ এবং ‘দ্য সান’ তাদের এই ঘরোয়া আয়োজনের কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করার পর বিষয়টি সবার সামনে আসে।

    এর আগে বেশ কিছুদিন প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালাম টার্নারের সঙ্গে বাগদানের খবর নিশ্চিত করেছিলেন ডুয়া লিপা। সে সময় তিনি জানিয়েছিলেন, নিজের ওয়ার্ল্ড ট্যুর বা বিশ্ব সফর শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি। তবে পেশাগত ও ব্যক্তিগত জীবনের এই বিশেষ সময়টাকে তাড়াহুড়ো না করে নিজেদের মতো করে উপভোগ করতেই বিয়েতে কিছুটা সময় নিচ্ছিলেন এই জুটি।

    উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে লন্ডনে ‘মাস্টার্স অব দ্য এয়ার’ সিরিজের আফটার পার্টিতে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ডুয়া লিপা ও ক্যালাম টার্নারকে। এরপর থেকেই মূলত তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে একই বছরের জুলাই মাসে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন তারা। বিয়ে প্রসঙ্গে এর আগে ডুয়া লিপা বলেছিলেন, তিনি কখনোই প্রথাগত বিয়ে নিয়ে ভাবেননি বা কেমন কনে হবেন তা নিয়ে স্বপ্ন দেখেননি। তবে একসঙ্গে বুড়ো হওয়া এবং সারাজীবনের জন্য সেরা বন্ধু হয়ে ওঠার সিদ্ধান্তটি সত্যিই এক বিশেষ অনুভূতি।

    সূত্র: পিপল  

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে