• বিনোদন

    হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে

      প্রতিনিধি 12 April 2026 , 1:22:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলেকে।

    গত শনিবার অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে ৯২ বছর বয়সী এই কিংবদন্তিকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আশা ভোঁসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নাতনি ও সংগীতশিল্পী জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে শিল্পীর শারীরিক অবস্থার খবর জানান।

    বিজ্ঞাপন

    জানাই লেখেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আশা করছেন দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে।

    একই সঙ্গে এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করেছেন জানাই।

    আগামী ৮ সেপ্টেম্বর ৯৩ বছরে পা দেবেন সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলে। ১৯৪৩ সালে মারাঠি সিনেমা ‘মাঝা বাল’-এর মাধ্যমে তার দীর্ঘ সংগীত জীবনের পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM বাফুফের বর্ষপঞ্জি: ঘরোয়া ২৩, আন্তর্জাতিক ৪৭ প্রতিযোগিতা 6:43 PM স্পেনের জার্সি নম্বর প্রকাশ: ইয়ামাল নয়, ১০ নম্বর পরবেন ওলমো 5:14 PM চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দেশের স্কোয়াড, দেখে নিন একনজরে 4:10 PM চলচ্চিত্রে সালমানের ‘হরিণ হত্যা’র ঘটনা, বাঁধল বিপত্তি 3:30 PM ভিসা নিয়মে বড় পরিবর্তন ভারতের, মানতে হবে নতুন নিয়ম 3:16 PM হেনস্তার অভিযোগ নায়লা নাঈমের 1:38 PM বিসিবি নির্বাচনের তপশিল-ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:10 PM আমি পলিটিক্সের মধ্যে পড়ে গিয়েছিলাম: পরীমণি 12:44 PM তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়া 12:34 PM মেসির ২০২ নম্বর রুম ঘিরে আর্জেন্টিনার স্বপ্নে নতুন রঙ