• জাতীয়

    আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন

      প্রতিনিধি 7 April 2026 , 11:36:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ অধিবেশন আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করতেই এ সিদ্ধান্ত।

    বিজ্ঞাপন

    প্রথম দফায় সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু করে দুপুরে মুলতবি দেওয়া হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় শুরু করে রাত পর্যন্ত চলবে। গতকাল (সোমবার, ৬ এপ্রিল) কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে চিফ হুইপ নূরুল ইসলাম জাতীয় সংসদকে জানিয়েছেন।

    সোমবার আছরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি দেওয়া হলেও এক ঘণ্টার বেশি সময় পরে মুলতবি বৈঠক শুরু হয়। বৈঠক দেরি শুরুর কারণ সংসদে ব্যাখ্যা দেন চিফ হুইপ নূরুল ইসলাম।

    তিনি বলেন, ‘১৩৩টি অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে পাস করতে হবে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার থেকে সকাল-বিকেল দুইবেলা অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও বৈঠক বসবে।’ সময় স্বল্পতার কারণে সবগুলো বিলের কপি আগে দেওয়া যায়নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:02 PM পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি 12:18 PM ৮ গোলের থ্রিলারে মেসির জোড়া গোল, এক অ্যাসিস্ট 11:50 AM মাশরাফি তার বাবাকে বলেছেন- আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেয়া হয় 11:26 AM লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 6:59 PM বিশ্বকাপের এই ৯টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব 6:39 PM কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করলো সরকার 6:29 PM গাঁজাসেবন না করলে নাসীরউদ্দীন পাটোয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন 5:41 PM ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন 5:16 PM ৯ বার ভূমিকম্পে কাঁপল ইরান 4:44 PM কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী