...
  • বিনোদন

    বিচ্ছেদের ক্ষত ভুলে নতুন পথচলা এলি গোল্ডিংয়ের

      প্রতিনিধি 6 June 2026 , 11:47:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রিটিশ পপ তারকা এলেনা জেন গোল্ডিং, বিশ্বব্যাপী তিনি এলি গোল্ডিং নামেই পরিচিত। অনন্য কণ্ঠস্বর এবং চমৎকার পপ ও ইলেকট্রনিক মিউজিকের জন্য বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় তিনি।

    ভক্তদের জন্য এলি গোল্ডিং এবার নিয়ে এসেছেন জোড়া চমক। বিবাহবিচ্ছেদের ক্ষত কাটিয়ে এলি আবারও সরব হতে যাচ্ছেন সংগীত ভুবনে। পপ ও ইলেকট্রনিক মিউজিকের জনপ্রিয় এই তারকার একক গান মুক্তি পেতে যাচ্ছে ৫ জুন। একই সঙ্গে তিনি ষষ্ঠ স্টুডিও অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

    ২০২৩ সালের সফল অ্যালবাম ‘হায়ার দ্যান হেভেন’-এর পর এটিই এলির সবচেয়ে বড় কাজ। অ্যালবামটির নাম ‘আই নো টু মাচ’ রাখা হয়েছে বলে গায়িকা নিজেই জানান। সংগীত সমালোচকদের মতে, নতুন প্রজেক্টটি তার আগের কাজগুলো থেকে বেশ আলাদা এবং আবেগঘন হতে যাচ্ছে।

    বিজ্ঞাপন

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একক গান ‘ব্ল্যাক প্রাডা ড্রেস’ দিয়ে ভক্তদের মাতাবেন ব্রিটিশ গায়িকা। ২০২৪ সালে স্বামী ক্যাসপার জপলিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একেবারে মুষড়ে পড়েছিলেন গায়িকা। নতুন গান ও অ্যালবামের মাধ্যমে সেই শোকবহ সময়গুলো কাটিয়ে উঠতে পেরেছেন তিনি।

    এলি গোল্ডিং নিজেই স্বীকার করেন, বিচ্ছেদের পর কখনও ‘ডিভোর্স অ্যালবাম’ বানাতে চাননি; কিন্তু গান লেখার সময় ব্যক্তিজীবনের কঠিন ও আবেগঘন অধ্যায়ের গল্পগুলোই ডায়েরির পাতার মতো সংগীতে রূপ নিয়েছে। কানাডিয়ান প্রডিউসার জ্যাক রচনের সঙ্গে দুই বছর ধরে অ্যালবামের গানগুলো নিয়ে কাজ করেছেন ‘রান ইনটু দ্য লাইট’ গায়িকা।

    নতুন গান নিয়ে উচ্ছ্বসিত এলি গোল্ডিং বলেন, ‘গানটি মানুষের ভেতরের সেই নেতিবাচক ও আত্ম-সমালোচনামূলক কণ্ঠস্বরের বিরুদ্ধে কথা বলে, যা মানুষকে প্রতিনিয়ত মানসিকভাবে টেনে নিচে নামাতে চায়।’

    গত মে মাসে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে এলি প্রথমবার লাইভ কনসার্টে গানটি গেয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেন। ‘লাভ মি লাইক ইউ ডু’ ও ‘বার্ন’ খ্যাত এই গায়িকার নতুন গানটিঅ্যাপল মিউজিকসহ সব প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:47 AM বিচ্ছেদের ক্ষত ভুলে নতুন পথচলা এলি গোল্ডিংয়ের 11:23 AM মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী 11:16 AM ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় 5:52 PM মেসি-মার্তিনেজদের নিয়ে বড় সুখবর, আর্জেন্টিনার একাদশে থাকছে চমক 5:11 PM ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী 4:18 PM নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে ব্রাজিল 3:48 PM সুইফটের সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার 3:17 PM খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 2:50 PM বিশ্ব পরিবেশ দিবস আজ 12:17 PM পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.