• বিনোদন

    ভুল চিকিৎসায় মারা গেছেন কারিনা, অভিযোগ বাবার

      প্রতিনিধি 17 May 2026 , 12:57:23 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে বাংলাদেশে ভুল চিকিৎসার অভিযোগ করলেন তার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

    এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে কায়সার হামিদ জানান, মেয়েকে চেন্নাই নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা কিছুটা ভুল চিকিৎসা ও দেরি করে ফেলার কথা জানান। এ সময় কায়সার হামিদ এভারকেয়ার হাসপাতালে মেয়ের চিকিৎসায় অবহেলার অভিযোগও তোলেন।

    বিজ্ঞাপন

    ওই চ্যানেলকে কায়সার হামিদ বলেন, এখানে দুইটা ভুল ছিল। নম্বর ওয়ান ভুল ট্রিটমেন্ট হইছে। কারিনার যে লিভার ড্যামেজ ও হেপাটাইসিস মারাত্মক অবনতি, সেটা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জানলে সেই সময় দ্রুত লিভার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা যেত।

    এ ছাড়াও কায়সার হামিদ অভিযোগ করেন, লিভারের এই ট্রান্সপ্লান্ট সিস্টেম বা সেটআপ যে বাংলাদেশে নেই, সেটাও তাকে জানানো হয়নি। বিষয়টি প্রথমেই এখানকার ডাক্তারদের বলা উচিত ছিল।

    বাংলাদেশে যে এই চিকিৎসা সম্ভব নয় তা যদি আগে জানানো হতো, তাহলে কারিনাকে আরও আগেই ভারতে নেওয়া যেত বলে জানান বাবা কায়সার হামিদ।

    অভিযোগে কায়সার হামিদ বলেন, প্রাথমিক চিকিৎসার মতো করে এভারকোয়ারের মতো হাসপাতাল ডে বাই ডে এরকম করে চালিয়ে গেছে। সেখানে ইনফেকশন হয়ে গেলে কারিনাকে ভারত নেওয়া হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা 11:47 AM জয়ের আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে 11:40 AM জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে 11:17 AM টাইব্রেকারে জিতে শেষ ষোলতে মরক্কো 6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ