• আন্তর্জাতিক

    ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের

      প্রতিনিধি 9 June 2026 , 1:12:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে একাই সেই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন। যদিও ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন নেতানিয়াহু।

    বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করলে নেতানিয়াহু হয়তো একাই সেই লড়াই করতে বাধ্য হবেন বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

    ফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, তিনি নেতানিয়াহুকে বলেছিলেন, ‘বিবি, তোমাকে সতর্ক থাকতে হবে। নইলে খুব শিগগিরই তুমি একাই হয়ে যাবে।’

    আলোচনার বিষয়ে অবগত দুই মার্কিন কর্মকর্তা এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সর্বশেষ ফোনালাপটি আগের আলোচনার তুলনায় অনেক শান্ত ছিল। এর আগে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘অত্যন্ত পাগলাটে’ বলে মন্তব্য করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    এদিকে কয়েকদফায় পরস্পরের ওপর হামলার পর ইরান ও ইসরায়েল জানিয়েছে, আপাতত তারা পরস্পরের ওপর হামলা চালাবে না। তবে আবার হামলার শিকার হলে জোরালো জবাব দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

    অন্যদিকে লেবানন বা হিজবুল্লাহর ওপর হামলা হলে আবারও ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। এর আগে ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের ওপর হামলা বন্ধ করতে হবে বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, ইসরায়েল আপাতত ইরানের ওপর হামলা চালানো বন্ধ রাখবে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি দাবি করেন, ইরান ও হিজবুল্লাহ আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে।

    তবে তিনি এটিও ইঙ্গিত দিয়েছেন যে তাদের (ইরান ও হিজবুল্লাহ) সঙ্গে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। নেতানিয়াহু বলেন, ইরান থেকে যদি ইসরায়েলের ওপর আরেও হামলা চালানো হয়, তবে তার সরকার জোরালো জবাব দেবে।

    একইসঙ্গে নিজেদের ‘আত্মরক্ষার অধিকার’ প্রয়োগ করবে ইসরায়েল। নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপের কথাও উল্লেখ করেন। গত রোববার হামলা শুরু হওয়ার পর ট্রাম্পের সাথে তার কয়েক দফায় কথা হয়েছে বলে জানা গেছে।

    সূত্রঃ  আনাদোলু 

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের 1:00 PM ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া 12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী 4:55 PM ইসরায়েলের দুই বিমানঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা 8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল