• বিনোদন

    যশের ডাবল লুকে তোলপাড়

      প্রতিনিধি 24 February 2026 , 12:41:23 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বহুল কাঙ্ক্ষিত দক্ষিণী সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর টিজার প্রকাশের পরপরই রকিং স্টার যশকে নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। সিনেপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়ছেন ইউটিউবে প্রকাশিত কেজিএফের সেই রকি ভাইয়ের নতুন আরেকটি ভয়ংকর অবতার উপভোগ করতে। সেখানে একটি দৃশ্যে দেখা যায়, যশের সেই চিরাচরিত লম্বা চুলের পরিবর্তে খুব ছোট করে ছাঁটা লুক। সবার আগ্রহ-যশ কি তাহলে এই সিনেমায় দ্বৈত চরিত্রে থাকবেন? সংশ্লিষ্টরা সেই রহস্য উন্মোচন না করে রহস্যই রেখে দিলেন। যশের সেই লুক নিয়েই এখন আলোচনায় ব্যস্ত ভক্তরা।

    বিজ্ঞাপন

    সম্প্রতি দর্শকের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়, যখন সেলিব্রেটি হেয়ারস্টাইলিস্ট অ্যালেক্স বিজয়কান্ত একটি যশের চুল ছাঁটার ভিডিও শেয়ার করেন। লম্বা চুল, মুখভরা দাড়ির চেহারা থেকে ছোট চুল আর মসৃণ চেহারায় রূপান্তরের পুরো দৃশ্যই ভিডিওতে দেখানো হয়। নতুন লুকটির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

    টিজার মুক্তির পরপরই ‘টক্সিক’-এর বিটিএস মুহূর্তটি আসে। সেখানে যশকে দুটি সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা যায়। এ থেকেই চাউর হয়, তিনি আসন্ন এই গ্যাংস্টার সিনেমায় দ্বৈত ভূমিকায় থাকবেন। ‘রায়া’র চরিত্রে যশের অত্যন্ত তীক্ষ্ণ, ভয়ংকর কিন্তু শীতল চাহনি দেখতে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে। ক্লিন-শেভ স্টাইলটি দর্শককে যশের ক্যারিয়ারের প্রথম দিকের চলচ্চিত্রের কথা মনে করিয়ে দেয়।

    গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় নেশাগ্রস্ত রূপকথার ‘শিষ্টাচার’ শেখাবেন যশ। ভয়ংকর অ্যাকশন ও ভায়োলেন্সে ভরা সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফায়েড করা। সিনেমায় যশ কি দ্বৈত চরিত্রে থাকবেন-সেই রহস্য সম্ভবত সিনেমা মুক্তির আগে উন্মোচন হবে না।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু