• খেলা

    বিশ্বকাপ শেষেই বিয়ে করতে পারেন রোনালদো

      প্রতিনিধি 29 June 2026 , 2:01:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ শেষ হওয়ার পর দীর্ঘদিনের সঙ্গী ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্পেনের জনপ্রিয় সাময়িকী হোলা এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী সেপ্টেম্বরেই এই তারকা জুটির বিয়ের আয়োজন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো রোনালদো কিংবা জর্জিনা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

    ২০১৬ সালে প্রথম সম্পর্কে জড়ান রোনালদো ও জর্জিনা। প্রায় এক দশক ধরে একসঙ্গে পথচলার এই সময়ে তারা ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত জুটিতে পরিণত হয়েছেন। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। এ ছাড়া রোনালদোর মোট পাঁচ সন্তানই বর্তমানে জর্জিনার সঙ্গেই বসবাস করছে। দীর্ঘদিন ধরে পারিবারিক জীবন ভাগাভাগি করে নেয়ার পর এবার সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারেন তারা।

    বিজ্ঞাপন

    হোলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের প্রস্তুতির বেশির ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে পারে বিয়ের অনুষ্ঠান। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অনিশ্চয়তাও রয়ে গেছে।

    গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রস্তাবে সম্মতির কথা জানান জর্জিনা। একই সঙ্গে রোনালদোর দেয়া হীরার আংটির ছবিও প্রকাশ করেন তিনি, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    এর আগে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে রসিকতা করে রোনালদো বলেছিলেন, বিশ্বকাপের পরই বিয়ে করবেন। এমনকি তিনি আশা প্রকাশ করেছিলেন, বিশ্বকাপের ট্রফি হাতে নিয়েই বিয়ের অনুষ্ঠানে যেতে পারবেন। সেই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে হোলার সাম্প্রতিক প্রতিবেদনের পর।

    বিশ্বকাপ চলাকালে প্রকাশিত এই প্রতিবেদন নিয়ে রোনালদো বা জর্জিনা কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। আবার সংবাদটিরও প্রতিবাদ করেননি তারা। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে জোর গুঞ্জন তৈরি হয়েছে যে, দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা জুটি। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

    সূত্রঃ  টাইমস অব ইন্ডিয়া

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া 11:43 AM বিশ্বকাপের বিস্ময় ভোজিনিয়া এবার চিলিতে 11:24 AM অক্টোবরেই কোলকাতায় খেলবে ব্রাজিল! 6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’