• জাতীয়

    ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

      প্রতিনিধি 23 May 2026 , 4:00:42 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃত প্রায় ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন।

    তারেক রহমান আজ দুপুরে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালে এসে পৌঁছান। ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে তিনি ধরার খালের ফলক উন্মোচন করেন। পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন। এরপর তিনি খালের পাশে একটি তালগাছের চারা রোপণ করেন।

    বিজ্ঞাপন

    অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর খনন করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় মরা খালে রূপ নেয়।

    গাছ রোপণ ও খননস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন।

    অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীরা তাঁকে উষ্ণ করতালিতে স্বাগত জানান।

    স্থানীয় নারী, প্রান্তিক কৃষক ও শিশুরাও কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বারবার করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:00 PM ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 3:35 PM জানা গেল মার্তিনেজের চোটের অবস্থা, বিশ্বকাপে কি খেলতে পারবেন 3:14 PM ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইরানের খোঁচা 1:59 PM স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী 1:33 PM প্রথমবার একসঙ্গে নুসরাত ফারিয়া ও ফুয়াদ আল মুক্তাদির 1:24 PM রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী 1:09 PM “ছুটি ওয়ান রান ২০২৬” এর বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 12:56 PM আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের 12:40 PM ফোর্বসের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় সবার ওপরে রোনালদো 12:16 PM সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব