• আন্তর্জাতিক

    হরমুজে সতর্কবার্তা ছাড়াই গুলি, আক্রান্ত ট্যাংকারের পরিচয় প্রকাশ

      প্রতিনিধি 18 April 2026 , 6:30:26 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বের অন্যতম সংর্কীণ জলপথ হরমুজ প্রণালিতে দুইটি ট্যাংকার জাহাজে গুলি ছোড়া হয়েছে। জাহাজগুলো ভারতের পতাকাবাহী বলে জানা গেছে। দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

    শনিবার (১৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের নৌবাহিনীর গুলিবর্ষণের পর দুটি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

    এতে বলা হয়েছে, জাহাজ দুটির মধ্যে একটি ছিল ভারতীয় পতাকাবাহী ভিএলসিসি সুপারট্যাংকার, যেটি ২০ লাখ ব্যারেল ইরাকি তেল বহন করছিল। অন্যটিও ভারতীয় পতাকাবাহী বলে ধারণা করা হচ্ছে।

    ঘটনার ধারণ করা অডিও রেকর্ডিং অনুসারে, জাহাজ দুটির ক্যাপ্টেনরা জোর দিয়ে বলেছেন যে, প্রণালিটি পার হওয়ার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছিল।

    বিজ্ঞাপন

    তবে রয়টার্সের খবর অনুযায়ী, ইরানের নৌবাহিনী ট্যাংকারগুলোকে জানিয়েছে, ওই সামুদ্রিক পথ দিয়ে আর কোনো জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

    ইউকেএমটিও বলছে, তারা খবর পেয়েছে একটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে, গানবোটগুলো ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ‘সম্পৃক্ত’।

    সংস্থাটিকে ট্যাংকারের ক্যাপ্টেন নিশ্চিত করেছেন যে, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালানো হয়। গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন।

    তবে ট্যাংকার জাহাজটি হরমুজ প্রণালিতে নোঙর করা ছিল নাকি চলাচল করছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

    এর আগে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দেয় আইআরজিসি।

    শক্তিশালী এই সামরিক বাহিনী জানায়, এই কৌশলগত জলপথটি আবারও ‘আগের অবস্থায়’ অর্থাৎ কঠোর সামরিক নিয়ন্ত্রণে ফিরে গেছে। যুক্তরাষ্ট্রের চলমান বন্দর অবরোধ এবং কথিত ‘সামুদ্রিক চুরির’ পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

    সূত্র: আল জাজিরা

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:30 PM হরমুজে সতর্কবার্তা ছাড়াই গুলি, আক্রান্ত ট্যাংকারের পরিচয় প্রকাশ 6:07 PM গ্রিন টি এর উপকারিতা 5:35 PM বজ্রপাতে ৪ জেলায় ১০ জনের মৃত্যু 5:13 PM সরকারের ২ মাসের পথচলার বিস্তারিত তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয় 4:42 PM আবার পুরোনো ভূমিকায় শিক্ষামন্ত্রী 4:22 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু 4:08 PM অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৩ 3:50 PM ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের 3:20 PM বিএনপিতে ‘চমক’ 3:03 PM এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী