• খেলা

    বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা: এমিলিয়ানো মার্তিনেজ

      প্রতিনিধি 28 June 2026 , 2:12:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বছর তিনেক আগে বাংলাদেশে এসে সংক্ষিপ্ত সফরে ভক্ত-সমর্থকদের ভালোবাসার জোয়ার দেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশের মানুষদের উদ্দাম সমর্থন নিয়মিতই দেখেন আর্জেন্টিনার গোলকিপার।

    তাই তো বাংলাদেশের মানুষকে হৃদয়ে জায়গা দিয়েছেন এমিলিয়ানো। বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও তিনি জানিয়ে দিলেন, বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য রয়েছে তার বুক ভরা ভালোবাসা।

    বিজ্ঞাপন

    ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে ৩-১ ব্যবধানে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

    ম্যাচ শেষে মিক্সড জোনে নিজের প্রতিক্রিয়া জানানোর উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন এমিলিয়ানো। যেখানে বাংলাদেশের জন্য ভালোবাসার জানান দেন আর্জেন্টিনার তারকা গোলকিপার।

    “বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।”

    “আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:19 PM বিশ্বকাপ বর্জনের হুমকি ইউরোপের দলগুলোর! 5:05 PM ‘আমার অধ্যায় শেষ’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের 3:58 PM আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: মিলেই 1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে